নির্বাচনে জিতেও মৃত্যুর কাছে হেরে গেলেন ইউপি চেয়ারম্যান
- আপডেট সময় : ০৫:৫৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২ ৯০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক
নির্বাচনে জিতেও মৃত্যুর কাছে হেরে গেলেন ইউপি চেয়ারম্যান
নির্বাচনে জিতেও মৃত্যুর কাছে হেরে গেলেন লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
নির্বাচনে জিতেও মৃত্যুর কাছে হেরে গেলেন ইউপি চেয়ারম্যান
মো. মাহবুবুল ইসলাম ভূঁঞা
শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লক্ষ্মীপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কাছে হেরে যান তিনি।
নির্বাচনে বিজয়ী হওয়ার ২০ দিনের মাথায় মৃত্যু হওয়ায় শপথ নিয়ে আর দায়িত্বভার গ্রহণ করার সুযোগ হয়নি ইসমাইলের। অবশ্য এর আগেও ওই ইউনিয়নে সুনামের সাথেই চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন তিনি।
দীর্ঘদিন আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও বিদ্রোহী হয়ে নির্বাচনে অংশ নেওয়ায় গত ১৬ ডিসেম্বর দল থেকে বহিষ্কার করা হয় মো. ইসমাইল হোসেনকে।
গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়ে ওই ইউপি’র বিদায়ী চেয়ারম্যান নৌকা প্রতীকের প্রার্থী মো. শেখ মুজিবুর রহমানকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে নির্বাচিত হন তিনি। গেজেট প্রকাশ না হওয়ায় তার শপথ গ্রহণ করা হয়নি।
ইসমাইলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন দিঘলী ইউনিয়ন পরিষদের সচিব আবদুল কাদের।
তিনি জানান, ইসমাইল হৃদরোগে আক্রান্ত হলে তাকে লক্ষ্মীপুর জেলা শহরের আধুনিক হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানেই মারা যান তিনি। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। নির্বাচনের মাত্র ৩ মাস পূর্বে তার স্ত্রীর মৃত্যু হয়।
শনিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় স্থানীয় দিঘলী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম ইসমাইল হোসেন চেয়ারম্যানের নামাজে জানাযা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নবনির্বাচিত এ চেয়ারম্যানের মৃত্যুতে ইউনিয়নজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
























