সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

ডিমলা উপজেলা শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২ ১১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ গোলাম রাব্বানী, ডিমলা নীলফামারী ডিমলা প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার দাস এর চাকুরীর অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

তিনি ডিমলা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে গত ২০১৮ সাল থেকে কর্মরত ছিলেন।

বুধবার (১২-জানুয়ারী) দুপুরে ডিমলা উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে বাবুরহাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

বিদায় সংবর্ধনা উপলক্ষে স্মৃতিচারণমুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাবুরহাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল ইসলাম৷

বাবুরহাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুজ্জামান কবীর জুয়েলের সঞ্চালনায় অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবেজ উদ্দিন সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার এ কে এম সাজ্জাদুর জামান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মধ্যে ছাতনাই ময়দানের ডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের (চলতী দায়িত্ব) প্রধান শিক্ষক হাসিমুল ফারুক ডলার, আকাশ কুড়ি ঘাটেরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেন, ঝুনাগাছ চাপানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক রানা, গয়াবাড়ী নবজাগরণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রায়হান ইবনে আবেদীন জিয়ন প্রমুখ।

আবেগ আপ্লুত হয়ে সবার কাছে দোয়া আশির্বাদ চেয়ে বক্তব্য দেন চাকরি শেষে অবসরে যাওয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার দাস।

আলোচনা শেষে অবসর প্রাপ্ত অফিসারের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারকসহ উপহার সামগ্রী তুলে দেন সভাপতি সহ অতিথিবৃন্দ।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মাসুদ রানাসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক-শিক্ষিকা, সহকারী শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা সংশ্লিষ্ট সকল সদস্যগণ উপস্থিত ছিলেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডিমলা উপজেলা শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

আপডেট সময় : ০২:৩৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২