সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

ঝালকাঠিতে টিসিবির ডিলার ও ক্রেতাকে বিশ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৮:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২ ৭০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠিতে নিয়ম নীতি না মেনে একজনের কাছেই ট্রেডিং কর্পরেশন অব বাংলাদেশ (টিসিবি) ২২লিটার তেল ও ২০ কেজি ডাল বিক্রির অভিযোগ পাওয়া গেছে এক ডিলারের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার বিকেলে ভোক্তা অধিকার আইনে ক্রেতা ও বিক্রেতাকে ১০ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঝালকাঠি জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মো. বশির গাজী এ জরিমানা করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে টিসিবির পণ্য বিক্রি করেন সাজিদ এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান। বুধবার বিকেলে ক্রেতা মিজানুর রহমানের কাছে ২২ কেজি তেল ও ২০ কেজি ডাল বিক্রি করেন টিসিবির বিক্রয় প্রতিনিধি মো. আলিম। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার আইনে অভিযান চালিয়ে ক্রেতা ও বিক্রেতাকে হাতেনাতে ধরে ফেলেন আরডিসি মোঃ বসিরগাজী। এ সময় তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেন।

আরডিসি মো. বশির গাজী বলেন, নিয়মানুযায়ী একজনের কাছে দুই লিটার তেল ও দুই কেজি ডাল বিক্রি করার কথা রয়েছে। কিন্তু সরকারের নিয়ম না মেনেই ডিলারের প্রতিনিধি একজন ক্রেতার কাছেই ২২ লিটার তেল ও ২০ কেজি ডাল বিক্রি করেছেন। ডিলার ও ক্রেতার অপরাধের জন্য দুজনকেই জরিমানা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে টিসিবির ডিলার ও ক্রেতাকে বিশ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৯:৪৮:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২