সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

ইউপি সদস্যকে টাকার মালা পরানো সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২ ১০৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নে তাজুল ইসলাম মহালদার নামে সদ্য নির্বাচিত এক ইউপি সদস্যকে টাকার মালা পরিয়ে দেওয়ার অভিযোগে মাধবপুর থানার এসআই মমিনুল ইসলামকে হবিগঞ্জ পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এসআই মমিনুল ইসলামকে মাধবপুর থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে তিনি হবিগঞ্জ পুলিশ লাইনে আছেন।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারী মাধবপুরে ৫ম ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের পরদিন বাঘাসুরা ইউনিয়নে দায়িত্বে থাকা বিট অফিসার মাধবপুর থানার এসআই মমিনুল ইসলাম ওই ইউনিয়নে রনব নির্বাচিত ইউপি সদস্য তাজুল ইসলাম মহালদারকে টাকার মালা দিয়ে বরণ করে নেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ার পর আলোড়ন সৃষ্টি হয়।

পরে বিষয়টি পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে পুলিশ সুপার এসএম মুরাদ আলী তাকে হবিগঞ্জ পুলিশ লাইনে প্রত্যাহার করেন।

এ ব্যাপারে এসআই মমিনুল ইসলাম বলেন, নির্বাচনের পরদিন গোলযোগের খবর পেয়ে বাঘাসুরা ইউনিয়নে গেলে কিছু লোক হঠাৎ করে আমার গলায় টাকার মালা পরিয়ে দেয়। আমি সেটা দ্রুত খুলে ইউপি সদস্যের গলায় পরাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইউপি সদস্যকে টাকার মালা পরানো সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

আপডেট সময় : ১০:১১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২