সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, চুয়াডাঙ্গার উদ্বোধনের পর একের পর এক সাফল্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২ ৮৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুলিশ সুপারের কার্যালয় অবস্থিত সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, চুয়াডাঙ্গা উদ্বোধনের পর থেকেই একের পর এক সাফল্য ও উদ্ধার কার্যক্রম অব্যহত রেখেছে।সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, বিকাশ প্রতারণা, মোবাইল উদ্ধার, অনলাইনে বিভিন্ন ধরণের প্রতারণাসহ সোশ্যাল মিডিয়ায় প্রতারণা/হয়রানীর স্বীকার ও ভুক্তভোগীদের বিভিন্ন ধরণের আইনগত পরামর্শ ও সেবাদান করে চলছেন।স্থানীয় পত্রিকা, ফেসবুকে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, চুয়াডাঙ্গা টিমের উদ্ধার তৎপরতা দেখে দর্শনা থানার রামনগরের কামরুল ইসলাম লোমান (REDMI NOTE 7), উজলপুর গ্রামের আবুল হোসেন (REDMI NOTE 10s) এবং মেহেরপুর জেলার গাংনী থানাধীন শিশির পাড়ার মোঃ আবু তাহের (OPPO 1CC) মডেলের তাদের শখের স্মার্ট মোবাইল ফোন বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারের জন্য পুলিশ সুপার, চুয়াডাঙ্গা’র নিকট আবেদন করেন।সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম মহোদয়ের নির্দেশে এবং জনাব কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার(সদর)এর সহযোগীতায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, চুয়াডাঙ্গা’র চৌকস টিম তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে আন্তরিকতার সাথে মোবাইল ফোনগুলি উদ্ধারের চেষ্টা চালিয়ে যান।অবশেষে উক্ত হারানো মোবাইল ফোনগুলি সিরাজগঞ্জ, নাটোর এবং চুয়াডাঙ্গা’র বিভিন্ন স্থান থেকে উদ্ধার করতে সক্ষম হন।

অতিরিক্ত পুলিশ সুপার(সদর) জনাব কনক কুমার দাস অদ্য ১২.০১.২০২২ খ্রিঃ সকাল ১১:৩০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয় অবস্থিত সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল অফিসকক্ষে আনুষ্ঠানিকভাবে হারানো মোবাইল ফোনগুলি ফোনের প্রকৃত মালিকের হাতে তুলে দেন। এসময় ফোনের মালিক হারানো শখের মোবাইল ফোনটি হাতে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন। তারা বলেন,আমারা মোবাইল ফোন হারিয়ে ফোনের আশা এক প্রকার ছেড়েই দিয়েছিলাম,ফোনগুলি এত দ্রুত পুনরায় আবার ফিরে পাবো ভাবতে পারিনি। চুয়াডাঙ্গা জেলা পুলিশ তথা বাংলাদেশ পুলিশের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, চুয়াডাঙ্গার উদ্বোধনের পর একের পর এক সাফল্য

আপডেট সময় : ০৯:১৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২