সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বাংলাবান্ধা স্থলবন্দরে গত ছয় মাসে প্রায় সাড়ে ৮ কোটি টাকা রাজস্ব আদায় কম বন্দর কর্তৃপক্ষকে দোষছে ব্যবসায়ীরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২ ৭৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাবেদুর রহমান জাবেদ, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ- গত অর্থ বছরে করোনা মোকাবেলা করে লক্ষমাত্রার রেকর্ড ভেঙ্গে প্রায় দ্বিগুন রাজস্ব আদায় করেছিল বাংলাবান্ধা স্থলবন্দর। নতুন অর্থ বছরের প্রথম জুলাই মাসেই আয় করেছে প্রায় ১ কোটি ৬৪ লক্ষ টাকা। নতুন অর্থ বছরের ডিসেম্বর/২১ পর্যন্ত লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছিল ৩২ কোটি ৮৯ লক্ষ টাকা। যার বিপরীতে আদায় হয়েছে ২৪ কোটি ৪৭ লক্ষ টাকা। করোনা মহামারির মাঝে বাংলাবান্ধা স্থলবন্দরে গত অর্থ বছরে সরকারের বেধে দেয়া লক্ষমাত্রার রেকর্ড ভঙ্গ করে প্রায় দ্বিগুন রাজস্ব আদায় করা হয়েছে। ২০২০-২০২১ অর্থ বছরে সরকারের রাজস্ব আদায়ে লক্ষ মাত্রা নির্ধারন ছিল ৩৩ কোটি ৪৩ লাখ টাকা। লক্ষমাত্রার চেয়ে ৮৩ শতাংশ বেশী লক্ষমাত্রা অর্জন করা সম্ভব হয়েছে। কিন্তু ছয় মাসেই সেই অর্জন জলে ভেসে ৮ কোটি ৪২ লক্ষ টাকা কম আদায় হয়েছে।
সিএন্ডএফ নাহিরুল ইসলাম জানান, সরকার বেশি রাজস্ব পেয়ে থাকে চাল, গম ও ভুট্রার মতো পণ্যে। কিন্তু এ সকল পণ্য আমদানীতে সরকার রাজস্ব ফ্রি করায় এ বছর আদায় কম হয়েছে।
আমদানী রপ্তানীকারক আলমগীর হোসেন জানান, বাংলাবান্ধা এমন একটি বন্দর যা চার দেশের সমন্ময়ের মাধ্যমে পন্য আমদানি-রপ্তানীর বিশেষ সুবিধা রয়েছে। কিন্ত এবছর ই-পেমেন্ট ব্যবস্থার কারনে ব্যবসায়ীরা ঠিকমত তাদের ব্যবসা পরিচালনা করতে না পারায় এবং বন্দরে ট্রাফিক ব্যবস্থা সুবিধাজনক না হওয়ায় অনেকেই এ বন্দরে ব্যবসা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।
বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রপ্তানি গ্রুপের সাধারন সম্পাদক ও বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত-ই খুদা মিলন বলেন, স্থলবন্দর কর্তৃপক্ষের উদাসিনতায় ভেঙ্গে পড়েছে ট্রাফিক ব্যবস্থা। ইয়ার্ড সংকুলান হওয়ায় পণ্য খালাসে নেই পযার্প্ত ব্যবস্থা। কাস্টমসের বেশি করাকরি নিয়ম ও বিজিবির অতিরিক্ত চেকিংএর কারনে ব্যবসায়ীরা এ বন্দর থেকে তাদের ব্যবসা গুটিয়ে অন্য বন্দরে চলে যাচ্ছে। বন্দর কতর্ৃপক্ষ যদি কাংখিত সেবা প্রদান করেন এবং পন্য আমদানি রপ্তানীর ক্ষেত্রে লোডিং ও আনলোডিং ভ্যাটসহ আদায় করলেও লোডিং সেবাটি না দেওয়ায় ব্যবসায়ীরা তাদের কাংখিত সেবা থেকে বঞ্চিত। এই লোডিং সেবাটি নিশ্চিত করা হলে ব্যবসায়ীরা লাভবান হত আগ্রহ বেশি হতেন।
বাংলাবান্ধা স্থল শুল্ক স্টেশনের সহকারি কমিশনার মবিন-উল ইসলাম বলেন, গত অর্থ বছরে প্রচুর পরিমানে চাল আমদানি হয়েছে কিন্তু এবার তেমন চাল আমদানী না হওয়ায় আমাদের রাজস্ব আদায় কম হয়েছে। বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সবচেয়ে বেশী পরিমান পাথর আমদানি হয়ে থাকে। করোনা ভাইরাস আক্রান্তের ঝুকি থাকা সত্তেও দেশের রাজস্ব আয় ঠিক রাখার জন্যই যথাসম্ভব স্বাস্থ্যবিধি মেনেই কাজ করে যাচ্ছি। আশা করি ভবিষ্যতে সরকারের রাজস্ব আদায়ে বাংলাবান্ধা স্থলবন্দরটি আরো বেশী ভুমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাংলাবান্ধা স্থলবন্দরে গত ছয় মাসে প্রায় সাড়ে ৮ কোটি টাকা রাজস্ব আদায় কম বন্দর কর্তৃপক্ষকে দোষছে ব্যবসায়ীরা

আপডেট সময় : ০৭:৫৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২