সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

নেপালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৬:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২ ১২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

সারাবিশ্বে করোনাভাইরাসের দুটি ধরন ওমিক্রন ও ডেল্টা দাপিয়ে বেড়াচ্ছে। তার ছোঁয়া এসেছে দক্ষিণ এশিয়ার দেশ নেপালে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে নেপালের কর্তৃপক্ষ গণজমায়েত নিষিদ্ধ করেছে, একই সঙ্গে দেশটির স্কুলগুলো বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় নেপালে ১ হাজার ৩৫৭ জন করোনা শনাক্ত হয়েছে। গত বছর সেপ্টেম্বরের পর থেকে যা এক দিনে সর্বোচ্চ। মহামারি শুরু হওয়ার পর দেশটিতে সব মিলিয়ে শনাক্ত হয়েছে ৮ লাখ ৩৩ হাজার ৯৪৬ জন। প্রাণ হারিয়েছে ১১ হাজার ৬০৬ জন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র প্রদীপ কুমার কৈরালা বলেছেন, এখন থেকে যে কোনো ধরনের ধর্মীয় ও রাজনৈতিক সভা-সমাবেশে ২৫ জনের বেশি জড়ো হতে পারবে না।

কৈরালা আরও বলেন, ‘২১ তারিখের পর থেকে হোটেলে, সিনেমা হলে ও সরকারি অফিসে প্রবেশের ক্ষেত্রে ভ্যাকসিন সনদ দেখাতে হবে।’

শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দিপাক শর্মা জানিয়েছেন, ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলগামীদের টিকা কার্যক্রম চলবে। স্কুল কর্তৃপক্ষকে ছাত্র-ছাত্রীদের টিকা দেয়ার সময় জানিয়ে দিতে হবে। যাতে তারা সময়মতো স্কুলে এসে টিকা নিতে পারে।

নেপাল তার জনসংখ্যার ৩৭ শতাংশ (৩ মিলিয়ন) নাগরিককে টিকার আওতায় নিয়ে আসতে পেরেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নেপালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

আপডেট সময় : ০৯:৪৬:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২