সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ

দুই হাজার টাকার নিচে ঘুস নেন না নির্বাচন অফিসের পিওন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২ ১০৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয়ের পিওন (অফিস সহকারী) তোফাজ্জল হোসেনের প্রার্থীদের কাছ থেকে ঘুস নেয়ার ভিডিও সামাজিকযোগাযোগ মাধ্যমে ফেসবুক ছড়িয়ে পড়েছে।

সোমবার (১০ জানুয়ারি) সন্ধ্যার পর এমডি ওবাদুল্লাহ নামের একজনের ফেসবুক পেজ থেকে ভিডিওটি শেয়ার দেওয়া হয়। মুহূর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে যায়। পরে ভিডিওটি উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুল হকের নজরে এলে তিনি তোফাজ্জল হোসেন শোকজ করেন।

তোফাজ্জল হোসেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয়ে চার বছর ধরে অফিস সহকারী হিসেবে কর্মরত।

ভিডিওতে তোফাজ্জল হোসেনকে বলতে শোনা যায়, ‘অনার্স মাস্টার্স পাস করে এসেছি, দুই হাজারের নিচে টাকা নেই না। আপনার মনোনয়ন কনফার্ম করার দায়িত্ব আমার।’

সূত্র জানায়, সপ্তম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঈশ্বরগঞ্জ উপজেলায় মনোনয়ন ফরম সংগহ চলছে। ফরম সংগ্রহ করতে আসা প্রতি প্রার্থীর কাছ থেকে দুই থেকে তিন হাজার টাকা করে নিচ্ছেন তোফাজ্জল হোসেন। একই সঙ্গে, মনোনয়ন কনফার্ম করার দায়িত্বও নিচ্ছেন তিনি।

এ বিষয়ে জানতে অফিস সহকারী তোফাজ্জল হোসেনের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা কর্মকর্তা মাহবুবুল হক বলেন, ‘ভিডিও দেখার সঙ্গে সঙ্গে তাকে শোকজ করা হয়েছে। পরবর্তী সময়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজা জেসমিন বলেন, অফিস সহকারী বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দুই হাজার টাকার নিচে ঘুস নেন না নির্বাচন অফিসের পিওন

আপডেট সময় : ০৪:৩৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২