সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ওয়াকিটকি রাখার দায়ে সু চির ৪ বছর কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২ ১১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

অবৈধভাবে আমদানি করা ওয়াকিটকি রাখার অভিযোগে করা মামলায় মিয়ানমারের ক্ষমতাচ্যুত ও বন্দি নেত্রী অং সান সু চিকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।

সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সু চির চার বছরের কারাদণ্ড

এর আগে সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণকে উস্কানি দেওয়া ও করোনার মধ্যে স্বাস্থ্যবিধি ভাঙার অভিযোগে করা মামলায় দুই বছর করে মোট চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল সু চিকে। তবে বিশ্বজুড়ে নিন্দার মুখে অং সান সু চির সাজা দুই বছর কমানো হয়।

স্বাধীনতার পর প্রায় ৯০ ভাগ সময় সামরিক শাসনের অধীনে থাকা মিয়ানমারের সংক্ষিপ্ত গণতান্ত্রিক যাত্রার ইতি ঘটে গত বছরের ১ ফেব্রুয়ারি।

ওই দিন গণতান্ত্রিকভাবে নির্বাচিত সু চির সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে মিয়ানমারের সামরিক বাহিনী। জরুরি অবস্থা জারি করে সরকারের প্রধান হন সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং।

নিন্দার মুখে সাজা কমল সু চির

ওই সময় গ্রেপ্তার করা হয় অং সান সু চিসহ তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) শীর্ষ নেতাদের। তখন থেকে ৭৬ বছর বয়সী সু চিকে গৃহবন্দি রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে ১১টি অভিযোগে মামলা করা হয়েছে। যদিও সব অভিযোগই অস্বীকার করেছেন এই নেত্রী।

এসব মামলার মধ্যে রয়েছে দুর্নীতি, রাষ্ট্রীয় গোপনীয়তা আইন ভঙ্গ এবং সহিংসতায় উস্কানি দেওয়ার মতো অভিযোগ। সু চির বিরুদ্ধে আরও যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলো প্রমাণিত হলে তার সবমিলিয়ে ১০২ বছরের কারাদণ্ড হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ওয়াকিটকি রাখার দায়ে সু চির ৪ বছর কারাদণ্ড

আপডেট সময় : ০৯:৪১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২