সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

ইমরানের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন প্রভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২ ১৯২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্ক

টিভি পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা প্রেম করছেন। মাস চারেক আগে থেকেই এমন গুঞ্জন শোনা যাচ্ছে। অবশ্য গুঞ্জনের সূত্রপাত করেছেন অভিনেত্রী নিজেই। জনপ্রিয় সংগীতশিল্পী ইমরানের সঙ্গে নিয়মিত ঘনিষ্ঠ ছবি শেয়ার করা, রোম্যান্টিক কমেন্ট চালাচালিতে ইঙ্গিত দিচ্ছিলেন।

সম্প্রতি ইমরান-প্রভার প্রেম নিয়ে নেট দুনিয়ায় চর্চা চলছে। যদিও তারা নিজ মুখে স্পষ্ট ভাষায় কিছুই বলেননি। কিন্তু গুঞ্জনের জল গড়িয়েই যাচ্ছে।

এর মধ্যেই সরব হলেন প্রভা। জানালেন নিজের একান্ত কিছু উপলব্ধি। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে প্রভা লেখেন, ‘গত বছরটি আমাকে বদলে দিয়েছে। জীবনে যত খারাপ কিছুই ঘটুক না কেন, তা গ্রহণ করতে হবে, এটিও আমাকে বিশ্বাস করিয়েছে। খুব খারাপ কিছু প্রত্যাশা করলেই যে তা ঘটবে তা-ও নয়। ভালো-মন্দ দুটোই ক্ষণস্থায়ী।’

স্ট্যাটাসে সম্পর্কের ভাঙা-গড়ার ইঙ্গিতও দিয়েছেন অভিনেত্রী। লিখেছেন, ‘কাউকে শক্ত করে ধরলেই যে সে থেকে যাবে কিংবা হালকা করে ধরলেই যে চলে যাবে বিষয়টি তেমন নয়।’

প্রভা আরও লেখেন, ‘আপনি নিজেই নিজের রক্ষাকারী—এ বিষয়টিও গত বছর আমাকে শিখিয়েছে। আপনি যদি নিজেকে রক্ষা করতে না পারেন, তবে অন্য কেউ করবে না। গত বছরটি গেম চেঞ্জার ছিল।’

প্রসঙ্গত, ইমরানের আগে ছোট পর্দার এক তরুণ অভিনেতার সঙ্গে প্রভার সম্পর্ক ছিল বলে শোনা যায়। সেই সম্পর্ক ভেঙে যাওয়ায় অনেকদিন বিষাদে ডুবে ছিলেন অভিনেত্রী। তার সোশ্যাল মিডিয়ার পোস্টগুলোতে সেই বিষাদের ছায়া ছিল। তবে গত বছর তিনি নতুন প্রেমে মজেছেন। তাই ২০২১ সালকে নিজের জন্য গেম চেঞ্জার মনে করছেন প্রভা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইমরানের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন প্রভা

আপডেট সময় : ০৫:১৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২