সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বরিশালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৬:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২ ৬৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ৫০ বছর পূর্তি উপলক্ষে বরিশালে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ। সোমবার সকাল ৯ টায় নগরীর সদর রোডের আওয়ামী লীগ দলীয় কার্যালয় চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন তারা।

প্রথমে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসসহ জেলা নেতৃবৃন্দ এবং এর পরপরই মহানগর সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীরের নেতৃত্বে মহানগর আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে, বরিশাল সিটি করপোরেশনের মেয়র সাদিক আবদুল্লাহর পক্ষে প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন সহ কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ ফুলের শ্রদ্ধা নিবেদন করেন।

অপরদিকে, সকাল ১১ টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জাতির পিতার ম্যুরালে পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপির পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন সহ অন্যান্যরা। এদিকে দিবসটি পালন উপলক্ষে বিকেল ৩টায় দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

আপডেট সময় : ০৯:৪৬:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২