সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

শিক্ষাপ্রতিষ্ঠানের জাতীয় প্রোগ্রাম অমান্য ও অর্থ আত্মসাৎ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২ ১০৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদন
বাকেরগঞ্জ উপজেলা গারুরিয়া উনিয়নের খয়রাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবিরের বিরুদ্ধে নিজ প্রতিষ্ঠানের জাতীয় প্রোগ্রাম অমান্য ও অর্থ আত্মসাৎসহ শিক্ষক-কর্মচারীদের সাথে অসৎ আচরণের অভিযোগ উঠছে। সূত্র জানা যায় সরকারি নির্দেশ অমান্য অর্থাৎ জাতীয় প্রোগ্রাম ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা দিবস, ২৬ মার্চ স্বাধীনতা দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস, পালন না করে, শুধুমাত্র চতুর্থ শ্রেণীর কর্মচারী দিয়ে পতাকা উড়ান। প্রধান শিক্ষক প্রতিষ্ঠান না গিয়ে বেশিরভাগ সময় বহাল তবিয়াতে বাসায় অবস্থান করেন। সরেজমিনে জানা যায় ২৬/১১/২১ তারিখ থেকে ১৫/১২/২১ তারিখ পর্যন্ত অনুপস্থিত থেকে কিভাবে হাজিরা খাতায় স্বাক্ষর দেখানোসহ ১৭ ডিসেম্বর থেকে ০১/০১/২২ তারিখের মধ্যে কেবল মাত্র একদিন বিদ্যালয়ে উপস্থিত হন। অত্র বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক কমল চন্দ্র মালাকার দায়িত্বে থাকার সময় ০২/১০/১৯ তারিখ অফিস কক্ষে বসে প্রধান শিক্ষক হুমায়ুন কবির অহেতুক বিতর্কে জড়িয়ে ঐ শিক্ষককে মারধরসহ ও হত্যার হুমকি দেয়। এ ব্যাপারে বাকেরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি হয়। যা ডাইরি নং ৫৯৪, এছাড়াও হিন্দু ধর্মীয় সহকারি শিক্ষক রনজিৎ কুমার শীলকে ২৪/১১/১৯ তারিখ আনুমানিক ১১,০০ টায় অফিস কক্ষে বসে অহেতুক বিনা অজুহাতে তাকেও চড় থাপ্পড় মেরে শরীরে আঘাত করে। তিনিও উপায় না পেয়ে বাকেরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন, যার ডায়েরি নং ৫৯৫ , বছর শেষে উৎসবের আমেজে ছাত্র-ছাত্রীদের মাঝে সরকারি বই বিতরনে সেখানেও অনিয়মের অভিযোগ রয়েছে। প্রতি ছাত্র-ছাত্রীদের কাছ থেকে বই বাবদ ১০০/একশত টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে বাকেরগঞ্জ ইউএনও অফিসে এবং মাধ্যমিক শিক্ষা অফিসে লিখিত অভিযোগ দেওয়া হলেও তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ।এ ব্যাপারে খয়রাবাদ মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হুমায়ুন কবিরের সাথে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শিক্ষাপ্রতিষ্ঠানের জাতীয় প্রোগ্রাম অমান্য ও অর্থ আত্মসাৎ

আপডেট সময় : ১০:৫০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২