সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

বরিশালে ৯৯ কোটি টাকা ব্যায়ে হচ্ছে ক্যানসার হাসপাতাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৫:১৪ অপরাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২ ১১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আরিফ হোসেন ॥ ৯৯ কোটি টাকা ব্যায়ে দক্ষিঞ্চলের মানুষের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের সামনে ৪৬০ শয্যা বিশিষ্ট (১৫ তলা) সমন্বিত ক্যান্সার, কিডনী ও হৃদরোগ ইউনিটের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রবিবার সকাল ১০টায় দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বরিশালসহ দেশের ৮ বিভাগীয় শহরের মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ তলা বিশিষ্ট ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। বরিশাল নগরীর বান্দ রোড সংলগ্ন শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে সামনে ১৫ তলা বিশিষ্ট সমন্বিত ক্যান্সার, কিডনী ও হৃদরোগ ইউনিট নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৯৯ কোটি ৫১ লাখ ৪৫ হাজার টাকা।

১৭ তলার ভিত্তি সহ ১৫ তলা হাসপাতাল ভবনে দুটি বেইজমেন্ট থাকবে। এর মধ্যে ৬ তলা পর্যন্ত থাকবে ক্যান্সার হাসপাতালের জন্য এবং বাকি তলাগুলো কার্ডিওলোজি, নেফ্রোলজি এবং বার্ন ইউনিটসহ আরো বেশ কয়েকটি বিভাগের জন্য নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, ২০২১ সালের ৫ আগস্ট নির্মাণকাজের চুক্তি হয়। পরবর্তী ২৪ মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার বাধ্যবাধকতা রয়েছে। ২০১৯ সালের ১৭ সেপ্টেম্বর একনেকের সভায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসা কেন্দ্র প্রকল্প পাশ হয়।

তারই ধারাবাহিকতায় গতকাল এই ক্যান্সার হাসপাতালটি কাজ উদ্ধোধন করেন। এ উপলক্ষ্যে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে সকাল ১০টায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও সদর আসনের এমপি কর্নেল (অব.) জাহিদ ফারুক, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সাদিক আবদুল্লাহ, বরিশাল-২ আসনের এমপি মো. শাহেআলম, বরিশাল-৪ আসনের এমপি পংকজ নাথ, বরিশাল-৬ আসনের এমপি নাসরিন জাহান রত্না আমীন, সংরক্ষিত এমপি সৈয়দা রুবিনা আক্তার মীরা, বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, বিএমপি’র অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম, জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার, পুলিশ সুপার মো. মারুফ হোসেন, শের-ই বাংলা মেডিকেলের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে ৯৯ কোটি টাকা ব্যায়ে হচ্ছে ক্যানসার হাসপাতাল

আপডেট সময় : ০৪:০৫:১৪ অপরাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২