বাবুগঞ্জে নূরানী তালিমুল কোরআন মাদ্রাসার উদ্বোধন
- আপডেট সময় : ০২:৩৬:২২ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২ ১১০ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ প্রতিনিধি ঃ বরিশালের বাবুগঞ্জে
হযরত শাহ জালাল( রহঃ) নূরানী তালিমুল কোরআন মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার রহমতপুর ইউনিয়নের মানিককাঠী গ্রামের হযরত শাহ জালাল ( রহঃ) নূরানী তালিমুল কোরআন মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মৃধা মু. আক্তার উজ জামান মিলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে মাদ্রাসাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
মোঃ ইমাম হাসানের সভাপতিত্বে ও মোঃ আঃ মোতালেব হাওলাদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দ হোসেন আহমেদ, মোঃ আজাহার আলী হাওলাদার, মোঃ আঃ হাকিম, ইউপি সদস্য মোঃ জাহিদুল ইসলাম নয়ন, স্থানীয় সমাজসেবক মোঃ সোহরাব হোসেন, সেলিম হোসেন আকন, হাফিজুর রহমান, মোশারফ হোসেন প্রমূখ।
এছাড়াও নূরানী তালিমুল কোরআন মাদ্রাসার শিক্ষক ও মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন।

























