সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

তেঁতুলিয়ায় ২য় ধাপে পিপিআর রোগের টিকাদান কর্মসূচীর উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২ ১৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের ২য় পর্যায়ে টিকাদান কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে তেঁতুলিয়া সরকারি কলেজের মাঠে প্রধান অতিথি হিসেবে পিপিআর টিকার উদ্বোধন করেন প্রাণি সম্পদ অধিদপ্তরের মহা পরিচালক ডা. মনজুর মোহাম্মদ শাহজাদা।
প্রাণি সম্পদ কার্যালয় সূত্রে জানাযায়, প্রাণীসম্পদ অধিদপ্তরের পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় দেশব্যাপী ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূলের লক্ষ্যে ২য় পর্যায়ে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লক্ষ ৪০ হাজার। যা তেঁতুলিয়া উপজেলার ২৬৩ টি গ্রামে ৯৪ হাজার ৫৩টি ছাগল ও ৭শ ভেড়াকে টিকা প্রদান করা হবে।
গত বছর দেশব্যাপী ছাগল-ভেড়ার টিকাদান কর্মসূচি জাতীয়ভাবে প্রথম তেঁতুলিয়া থেকেই শুরু করা হয়েছিল। দ্বিতীয় পর্যায়েও তেঁতুলিয়া থেকেও শুরু করা হলো। ছাগল উৎপাদনে বিশ্বে বাংলাদেশ চতুর্থ স্থানে রয়েছে। আগামী ২০৩০ থেকে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বে ছাগল উৎপাদনে প্রথম স্থানে যাবে বলে জানাযায়।
প্রাণি সম্পদ অধিদপ্তরের মহা পরিচালক ডা. মনজুর মোহাম্মদ শাহজাদা বলেন, পিপিআর একটি মারাত্মক রোগ এবং এই রোগে প্রতিবছর বাংলাদেশে প্রচুর ছাগল ভেড়া মারা যায়। প্রান্তিক পর্যায়ে দরিদ্র জনগোষ্ঠী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই রোগ নিয়ন্ত্রণ এবং মৃত্যুর হার কমানো গেলে দেশে মাংসের উৎপাদন বৃদ্ধি এবং পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠীর আয় বৃদ্ধি পাবে। সেই সাথে বিদেশে রপ্তানী করণ ক্ষমতা অর্জন করবে। তিনি উপজেলার প্রাণি সম্পদ চিকিৎসকদের মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা দিতে বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা প্রদানের নির্দেশনা দেন।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. কাজী মাহবুবুর রহমানের সঞ্চালনায় নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় প্রাণি সম্পদ দপ্তরের পরিচালক ড.ইসমাইল হক, প্রকল্প পরিচালক ডা. ফজলে রাব্বি মন্ডল, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.আব্দুল হাই, উপজেলা চেয়ারম্যান, তেঁতুলিয়া সরকারি কলেজের অধ্যক্ষ হবিবর রহমান প্রমুখ।
এসময় কয়েক শতাধিক কৃষক তাদের ছাগল-ভেড়ার পিপিআর টিকা, ক্রিমি ও ভিটামিনের ঔষুধ গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তেঁতুলিয়ায় ২য় ধাপে পিপিআর রোগের টিকাদান কর্মসূচীর উদ্বোধন

আপডেট সময় : ০২:৩৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২