দেশে করোনার সংক্রমণ বাড়ছেই, নতুন শনাক্ত ১১৪৬ জন
- আপডেট সময় : ১২:০১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২ ১০৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক
দেশে করোনার সংক্রমণ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ দশমিক ৬৭ শতাংশে পৌঁছেছে। যা আগের দিন ছিল ৪ দশমিক ৮৬ শতাংশ। নতুন শনাক্তের ৭৯ শতাংশই ঢাকা মহানগরের বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৯৮ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ১১৪৬ জন। আগের দিন এই সংখ্যা ছিল ১১৪০ জন।
সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৫ লাখ ৯১ হাজার ৯৩ জন। গত ২৪ ঘণ্টায় ১৭০ জন এবং এখন পর্যন্ত ১৫ লাখ ৫০ হাজার ৫৩৪ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ শুক্রবার (০৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৫২টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৮৯০ টি নমুনা সংগ্রহ এবং ২০ হাজার ২০৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ১৬ লাখ ৩০ হাজার ৫৪০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচানয় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ দশমিক ৬৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

























