সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, চুয়াডাঙ্গার আবারো একটি সাফল্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২ ১৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

পুলিশ সুপারের কার্যালয় অবস্থিত সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, চুয়াডাঙ্গা উদ্বোধনের পর থেকেই একের পর এক সাফল্য ও উদ্ধার কার্যক্রম অব্যহত রেখেছে।সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, বিকাশ প্রতারণা, মোবাইল উদ্ধার, অনলাইন প্রতারণা সহ সোশ্যাল মিডিয়ায় প্রতারণা স্বীকার ও ভুক্তভোগীদের বিভিন্ন ধরণের আইনগত পরামর্শ ও সেবাদান করে চলছেন।তারই ধারাবাহিকতায় গত ০২.০১.২০২২ খ্রিঃ তারিখ চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন দক্ষিণ চাঁদপুর গ্রামস্থ হাবিবুর রহমান এর ছেলে মাহফুজুর রহমান সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম মহোদয়কে জানান যে, গত ০৭ নভেম্বর ২০২১ খ্রিঃ তারিখ দর্শনা হতে চুয়াডাঙ্গা আসার পথিমধ্যে তার নিজের ব্যবহৃত SAMSUNG A12 মোবাইল ফোনটি হারিয়ে গিয়েছে। এ সংক্রান্তে দর্শনা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

পুলিশ সুপার মহোদয় তাৎক্ষণিকভাবে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, চুয়াডাঙ্গা’র ইনচার্জ পুলিশ পরিদর্শক(নিঃ) মোঃ মনিরুল ইসলাম মৃধা কে হারানো মোবাইল ফোনটি উদ্ধারের নির্দেশ প্রদান করেন। অতিরিক্ত পুলিশ সুপার(সদর) জনাব কনক কুমার দাস এর দিক-নির্দেশনায় তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, চুয়াডাঙ্গা আন্তরিকতার সাথে মোবাইল ফোনটি উদ্ধারের চেষ্টা চালিয়ে যান। অবশেষে উক্ত হারানো মোবাইল ফোনটি দনিয়া গোয়ালবাড়ী মোড়, ডিএমপি, ঢাকা থেকে উদ্ধার করতে সক্ষম হন।

অতিরিক্ত পুলিশ সুপার(সদর) জনাব কনক কুমার দাস অদ্য ০৬.০১.২০২২ খ্রিঃ সকাল ১১ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয় অবস্থিত সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল অফিসকক্ষে আনুষ্ঠানিকতার মাধ্যমে হারানো মোবাইল ফোনটি প্রকৃত মালিকের হাতে তুলে দেন। এসময় ফোনের মালিক হারানো শখের মোবাইল ফোনটি হাতে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন,আমার মোবাইল ফোনটি হারিয়ে ফোনের আশা এক প্রকার ছেড়েই দিয়েছিলাম, আমার শখের মোবাইল ফোনটি পুলিশ সুপার মহোদয়ের আন্তরিকতায় এত দ্রুত ফিরে পাবো ভাবতে পারিনি। পুলিশ সুপার মহোদয় ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন, চুয়াডাঙ্গায় কর্মরত সদস্যদের প্রতি কৃতঘ্নতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, চুয়াডাঙ্গার আবারো একটি সাফল্য

আপডেট সময় : ০৯:২৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২