সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

নাগরপুরে পারিবারিক কলহের জেরে কিশোর নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২ ২৬৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরের সহবতপুর ইউনিয়নের ইরতা গ্রামে পারিবারিক কলহের জেরে রিফাত (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে এবং নিহতের বাবা রেজাউল (৪০) আহত হয়েছে। এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, কয়েকদিন ধরেই নিহতের পরিবারে পারিবারিক কলহ চলে আসছিলো। নিহতের দাদা-দাদীর সাথে বাবা-মা’র প্রায়শই বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হতো। এরই মধ্যে গতকাল (৫ জানুয়ারি ) পাঙ্গাস মাছ কেনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে নিহত রিফাতের দাদা-দাদী ও বাবা রেজাউল সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে নাতি রিফাত এই সংঘর্ষে গুরুতর আহত হয়। পরে বাবা ও ছেলে দুইজনকেই নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে, আজ (৬ জানুয়ারি ) ভোরে আহত রিফাতের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক ফাতেমা তুজ জোহরা (স্বর্ণা)।

উক্ত বিষয়ে নাগরপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: জাহাঙ্গীর আলম জানায়, আমরা ঘটনা জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। উক্ত ঘটনায় দাদী সহ ২ জনকে আটক করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাগরপুরে পারিবারিক কলহের জেরে কিশোর নিহত

আপডেট সময় : ১০:০৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২