সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

ঘোড়াঘাটে গ্রাম বিকাশের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৮:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২ ১০০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঘোড়াঘাট(দিনাজপুর) থেকে মাহদাব উদ্দিন আল মাহমুদঃ
দিনাজপুর ঘোড়াঘাটে গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে)েএর মাস ব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।ক্ষুদ্র-নৃতাত্ত্বিক ও দলিত জাতি গোষ্ঠী নারীদের স্বনির্ভরতা অর্জন, সফল নারী উদ্যোক্তা ও নারীর ক্ষমতায়ন সৃষ্টির লক্ষ্যে গ্রাম বিকাশ কেন্দ্রের বাস্তবায়নে প্রসপারিটি প্রকল্পের আওতায় ৩০ দিন ব্যাপী ব্যাবহারিক সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

৫ জানুয়ারি বুধবার ১২ টায় ওসমানপুর প্রসপারিটি প্রকল্প ইউনিট কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মাশালা ্অনুন্ঠিত হয়। প্রকল্প সমন্বয়কারি অফিসার মোঃ ফিরোজ আহমেদ এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অথিতি উপজেলা নির্বাহী অফিসার রাফেউল আলম বক্তব্য রাখেন। বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন, জিবিকে এর উপ-পরিচালক আমিনুল ইসলাম।

এ সময় উপ-পরিচালক আমিনুল ইসলাম বলেন, জিবিকে এখন ৩০ বছরে পর্দাপন করেছে।ক্ষুদ্র নৃতাত্ত্বিক ও দলিত জাতিগোষ্ঠী মানুষের জীবনমান উন্নয়নের জন্য সংস্থাটি বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতায় ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের মাধ্যমে বর্তমানে এ প্রকল্প তিনটি উপজেলায় (বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) ৭৬০৩ টি পরিবারের জীবনমান উন্নয়নে সহযোগিতা করছে।

প্রধান অথিতি উপজেলা নির্বাহী কর্মকতা রাফেউল আলম এ ধরনের কার্যক্রমের জন্য গ্রাম বিকাশ কেন্দ্রকে ধন্যবাদ জানিয়ে বলেন, নারীর স্বনির্ভরতার ক্ষেত্রে এই কার্যক্রম ইতিবাচক ভূমিকা পালন করবে।নারীর স্বনির্ভরতা অর্জনের জন্য বর্তমান সরকার সব ক্ষেত্রেই সহযোগীতা করে আসছে। বাংলাদেশে নারীর তাৎপর্যপূর্ণ উন্নয়ন হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী, স্পিকার নারী। কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ আগের তুলনায় বেড়েছে। কোনো দেশের উন্নয়নের জন্য নারীর উন্নয়ন ও ক্ষমতায়ন একটি চাবী কাঠি। সে জন্য সব ধরনের প্রতিষ্ঠানের এগিয়ে আসা প্রয়োজন।

এতে উপস্থিত ছিলেন, প্রকল্পের সিনিয়র ম্যানেজার ফোকাল পারসন মোঃ আব্দুস সালাম,সিনিয়র এরিয়া ম্যানেজার মোঃ ফজলুল হক,এরিয়া ম্যানেজার মোঃ সামসুল ইসলাম,ব্রাঞ্চ ম্যানেজার আকতার হোসেন,কারিগরি কর্মকর্তা শাহিন মিয়া, কারিগরি কর্মকর্তা জিমি হাসদা ও দুই জন প্রশিক্ষন সহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘোড়াঘাটে গ্রাম বিকাশের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন

আপডেট সময় : ০৯:১৮:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২