সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ভারতে একদিনে করোনা আক্রান্ত বেড়েছে ৫৫ শতাংশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২১:০০ পূর্বাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২ ১০৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৫৮ হাজার ৯৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার এই পরিমাণ ছিল ৩৭ হাজার ৩৭৯ জন। সেই হিসেবে দেশটিতে একদিনে করোনা আক্রান্ত বেড়েছে ৫৫ শতাংশ। এছাড়া দেশটিতে মোট ২ হাজার ১৩৫ জনের ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এদের বেশিরভাগই মহারাষ্ট্রের (৬৫৩ জন), এরপরই রয়েছে দিল্লি (৪৬৪ জন)।

টিকা প্রদান ক্রমাগতভাবে দ্রুত করছে ভারত। বর্তমানে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকা দেওয়া চলছে। দেশটিতে ইতোমধ্যে ১৪৭ কোটি ডোজ টিকা প্রদান করা হয়েছে।

ভারতে বর্তমানে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার ৯৮.০১ শতাংশ। বিগত ২৪ ঘণ্টায় অন্তত ১৫ হাজার ৩৮৯ জন সুস্থ হয়েছে। দেশটিতে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৩ কোটি ৪৩ লাখ ২১ হাজার ৮০৩ জন।

ভারতে বর্তমানে সক্রিয় আক্রান্তের পরিমাণ মোট আক্রান্তের এক শতাংশেরও কম। বর্তমানে তা ০.৬১ শতাংশ। বর্তমানে দেশটিতে সক্রিয় আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৪ হাজার ৪ জন।

সাপ্তাহিক আক্রান্তের হার ২.৬০ শতাংশ। আর দৈনিক আক্রান্তের হার বর্তমানে ৪.১৮ শতাংশ।

সংক্রমণ ঠেকাতে ভারতের বেশ কয়েকটি রাজ্য ইতোমধ্যে রাত্রীকালীন কারফিউ এর মতো বিধিনিষেধ আরোপ করেছে।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ওমিক্রন সংক্রমণ বাড়তে থাকায় আরও নতুন এবং বিপজ্জনক ভ্যারিয়েন্টের উদ্ভব হওয়ার ঝুঁকি বাড়ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভারতে একদিনে করোনা আক্রান্ত বেড়েছে ৫৫ শতাংশ

আপডেট সময় : ০৯:২১:০০ পূর্বাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২