সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বরিশালে হাতকড়াসহ আসামি ছিনতাই, তিনঘণ্টা মধ্যে গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২ ৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

বরিশালে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তারে অভিযান চালিয়ে বাধার মুখে পড়ে পুলিশ। এ সময় আসামি শহীদুল ইসলামকে হাতকড়া পরা অবস্থায় ছিনিয়ে নেন স্থানীয় একদল যুবক। অভিযানে অংশ নেওয়া এক পুলিশ কর্মকর্তার একটি ওয়্যারলেস সেট ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে। সোমবার রাত ১১টার দিকে নগরের ডিসিঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানিয়েছে, সোমবার দিবাগত রাতে নগরীর ডিসি ঘাট এলাকার একটি রেস্তোরায় পিকনিকের আয়োজন করে স্থানীয় কিছু যুবক ও স্পীডবোট মালিক সমিতি। রাত ১১টার দিকে বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের একটি দল ওই পিকনিকে অংশ নেওয়া একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী শহীদুলকে গ্রেপ্তারে অভিযান চালায়। এ সময় পিকনিক থেকে শহীদুলকে গ্রেপ্তার করা হলেও স্থানীয় যুবক তারেক সহ ৫০/৬০ জনের একটি দল পুলিশকে ঘেরাও করে শহীদুলকে হাতকড়াসহ ছিনিয়ে নেয়। তখন পুলিশের ওই টিমের উপরেও হামলার চেষ্টা করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে নগর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ উপস্থিত হয়ে স্থানীয় ওই যুবকদের লাঠিচার্জ করে। এরপর হাতকড়াসহ পলাতক শহীদুলকে ও ছিনিয়ে নেওয়া যুবকদের খুঁজতে এলাকাজুড়ে অভিযান চালায়। ঘটনার প্রায় তিন ঘন্টা পর ভাটারখাল বস্তির একটি ঘর থেকে হাতকড়াসহ শহীদুলকে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল মহানগর পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঞা বলেন, ছিনিয়ে নেওয়া আসামিকে সোমবার রাত ২টার দিকে হাতকড়াসহ গ্রেপ্তার করা হয়েছে। যারা ছিনিয়ে নিয়েছিল তাদের বিরুদ্ধেও মামলা হবে এবং তাদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে হাতকড়াসহ আসামি ছিনতাই, তিনঘণ্টা মধ্যে গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:২৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২