সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

আলোচিত ২ মাদক ব্যবসায়ী ফেন্সিডিল আনতে গিয়ে গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২ ১৭৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের আলোচিত ২ মাদক ব্যবসায়ী ফেন্সিডিল আনতে গিয়ে ঝিনাইদাহ গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। রোববার রাতে ঝিনাইদাহ ডিবি পুলিশের একটি টিম অ্যাডভোকেট এইচ.এম আলম রশিদ লিখন (৪৬) এবং মাসুদ খান বুলেট (৪১) নামের এই দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ৬৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর লিখন নিজের বরিশালের একটি আঞ্চলিক পত্রিকার সাংবাদিক পরিচয় দেয়। ঝিনাইদহ জেলা পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক (ওসি) মো. আনোয়ার হোসেন এই তথ্য বরিশালটাইমসকে নিশ্চিত করেন।

উল্লেখ্য, লিখন ও বুলেট বরিশালের আলোচিত মাদক ব্যবসায়ী। দেশের সীমান্ত জেলাগুলো থেকে তারা মাদক সরবরাহ করে বরিশালে নিয়ে আসতো এবং তা পাইকারী ও খুচরা বিক্রি করে আসছিল। ঘটনাবলীতে তাদের বিরুদ্ধে বরিশালসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

ঝিনাইদহ জেলা পুলিশের গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, ‘বুলেট এবং লিখন নামের দুই মাদক ব্যবসায়ী রোববার রাত ৯টার দিকে ফেন্সিডিল নিয়ে চুয়াডাঙ্গা থেকে রয়েল পরিবহন কোম্পানির একটি বাসে বরিশালের উদ্দেশে যাত্রা করেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের পরিদর্শক মো. আনোয়ার হোসেনের নেতৃত্বাধীন একটি টিম সদর থানাধীন মহাসড়কে তল্লাশী চৌকি স্থাপন করে। গভীর রাতে রয়েল পরিবহন কোম্পানির বাসটিতে তল্লাশি করে লিখন ও বুলেটের সাথে থাকা ব্যাগ থেকে ৬৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আলোচিত ২ মাদক ব্যবসায়ী ফেন্সিডিল আনতে গিয়ে গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২