সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

আসামি ছিনতাই গ্রেপ্তার সাতজন ৫৫ জনের বিরুদ্ধে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২ ১০৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল নগরীতে পুলিশের কাছ থেকে ওয়ারেন্টভুক্ত আসামি ছিনতাইয়ের ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিনভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে কোতয়ালি মডেল থানা পুলিশ। এর আগে এই ঘটনায় পুলিশের একজন উপ-পরিদর্শক মর্যাদার কর্মকর্তা বাদী হয়ে ৫৫ জনকে অভিযুক্ত করে একটি মামলা করেছেন। এই মামলায় ২৫ জনকে নামধারী এবং ৩০ জনকে অজ্ঞাত আসামি দেখানো হয়েছে।

কোতয়ালি মডেল থানা পুলিশ জানায়- ‘ভাটারখাল ডিসিঘাট এলাকার একটি রেস্তোরাঁয় পিকনিক করছিলেন স্থানীয় কিছু যুবক ও স্পীডবোট মালিক সমিতি। রাত সাড়ে ১০টার দিকে কোতয়ালি মডেল থানা পুলিশের একটি টিম ওই অনুষ্ঠান থেকে একটি মারামারি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শহিদ কাজীকে গ্রেপ্তার করে। এসময় স্থানীয় ৫০ থেকে ৬০ জনের একটি দল পুলিশকে ঘেরাও করে এবং হাতকড়াসহ আসামি শহিদকে ছিনিয়ে নেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ উপস্থিত হয়ে স্থানীয়দের লাঠিচার্জ করে। এবং হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামিকে রাত ৪টার দিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এসময় এবং মঙ্গলবার সকালে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভাটারখাল এলাকার স্বপন ব্যাপারী, পারভেজ ব্যাপারী, পারুল বেগম, তারেক শাহ, অলি আহমেদ এবং রাজিব খানকে গ্রেপ্তার করে পুলিশ।

কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিমুল করিম জানান, পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের অভিযোগে একটি মামলা করা হয়েছে। এই মামলার বাদী এসআই জয়ন্ত দাস। সেই মামলায় এখন মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আসামি ছিনতাই গ্রেপ্তার সাতজন ৫৫ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৫:১০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২