সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ সম্পন্ন বাবুগঞ্জে নিখোঁজের এক মাসেও সন্ধান মেলেনি গৃহবধূ আসমার। খুলনায় ৩ হাজার ৯৫৮ ইয়াবাসহ মোরেলগঞ্জের দম্পতিসহ গ্রেপ্তার ৪ রাজাপুরে ২২ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক চড়া দামে পচা মাছ বিক্রি।  রুপাতলী বাজারে বেপরোয়া মাছ ব্যবসায়ীরা  বরিশালে বাজারের জায়গা নিয়ে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ ঝালকাঠিতে বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ স্বভাব নিয়ে রফিকুল ইসলাম জামালের কঠোর সমালোচনা ও ফেসবুক পোস্ট ভাইরাল বরিশালে স্বাস্থ্য বিভাগের মূল্যায়ন সভা অনুষ্ঠিত: টিকাদান ও ডিজিটাল স্বাস্থ্যসেবা জোর দেওয়ার তাগিদ টানা বর্ষনে বেহাল বরিশাল-ঢাকা মহাসড়ক জীবননগর বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

সৌদি আরবে রমরমা সিনেমার ব্যবসা, ১৫৪ হলে আয় ৩৮৪০ কোটি টাকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২ ১৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্ক
সৌদি আরবের মানুষ সর্বশেষ সিনেমা দেখেছিলেন ১৯৭০ সালে। সে সময় দেশটির কট্টরপন্থী ধর্মীয় নেতাদের চাপে সিনেমা হলগুলো বন্ধ করে দেয়া হয়েছিল। ৩৫ বছরর ধরে সেখানে কোন সিনেমা হল ছিল না। সেই বিরতির পর আবারও সিনেমা হল চালু হয়েছে সৌদি আরবে।

২০১৮ সালের ১৮ এপ্রিলে মারভেলের সুপারহিরো ‘ব্ল্যাক প্যানথার’ দিয়ে দীর্ঘ তিন দশক পর সিনেমা হলে যায় সৌদির সিনেমাপ্রেমীরা।

তবে সিনেমা হল চালু করতে দেশটির সরকার বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে। যার মধ্যে যৌনতা ও সমকামিতা স্পর্শ করে এমন সিনেমার প্রচারে নিষিদ্ধ। পাশাপাশি সংবেদনশীল ধর্মীয় বা রাজনৈতিক উস্কানি আছে এমন বিষয়ের সিনেমাও দেখানো যাবে না সৌদির সিনেমা হলে।

এসব শর্ত নিয়েই সিনেমার বাজার চাঙ্গা হয়ে উঠছে সৌদি আরবে। মাত্র চার বছরেই বর্তমানে দেশটিতে ১৫৪টি সিনেমা হল চালু আছে। যেখানে ৫০০ স্ক্রিনে সিনেমা দেখানো হচ্ছে।

নানা গবেষণায় দেখা গেছে, পশ্চিম এশিয়ার সিনেমাগুলোর জন্য শীর্ষ বাজারে পরিণত হতে যাচ্ছে সৌদি আরব।

সৌদি আরবে রমরমা সিনেমার ব্যবসা, ১৫৪ হলে আয় ৩৮৪০ কোটি টাকা

গবেষণা সংস্থা ওমদিয়ার এক তথ্য মতে, ২০২০ সালে সৌদি আরবের সিনেমার বাজার থেকে আয় হয়েছে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার। এক বছরের ব্যবধানে সেই আয় তিন গুণ বেড়ে ২০২১ সালে ঠেকেছে ৪৫০ মিলিয়ন মার্কিন ডলারে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ তিন হাজার ৮৪০ কোটি টাকারও বেশি।

গবেষণা সংস্থা ওমদিয়া এই তথ্য দিয়ে আরও দাবি করেছে, আগামী ২০২৫ সালের মধ্যে সৌদি আরব বিশ্বের দশম বৃহত্তম সিনেমা বাজারে রূপ নেবে।

সৌদি আরব নাগরিকদের বিনোদনের জন্য এ খাতে ৬৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে। যার প্রধান ভাবনায় আছে সিনেমা। এছাড়াও সৌদি আরব নাচের দিকেও মনযোগ দিতে চায়। বেশ কিছু নৃত্য উৎসব আয়োজন করে এরইমধ্যে চমকে দিয়েছে দেশটি। সংগীতের প্রসারেও বড় অংকের বিনিয়োগ করেছে সৌদি আরব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সৌদি আরবে রমরমা সিনেমার ব্যবসা, ১৫৪ হলে আয় ৩৮৪০ কোটি টাকা

আপডেট সময় : ০৮:৫৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২