সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

বরগুনায় ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, অভিযুক্ত বাবা-ছেলে গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২ ১৮১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনা প্রতিনিধি ॥ বরগুনায় এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে অভিযুক্ত বাবা-ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। ওই কিশোরী বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।

কিশোরীর মা বাদী হয়ে বরগুনা থানায় ধর্ষণের মামলা করেছেন। গ্রেফতার ব্যক্তিরা হচ্ছে— পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ( ৫২) ও তার ছেলে আরিফ (২১)। রোববার রাত সাড়ে ১২টার দিকে তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ।

ভুক্তভোগী কিশোরীর মা জানান, মেয়ের বাবা নেই, আমি তরকারি বিক্রি করে রোজগার করে খাই। কাজের প্রয়োজনে সারাক্ষণ বাহিরে থাকতে হয়। এ সুযোগে আমার মেয়েকে ধর্ষণ করেছে নুরুল ইসলাম ও তার ছেলে।

ভুক্তভোগী কিশোরী বলেন, নুর ইসলাম আমাকে বিয়ের প্রলোভনে কয়েকবার ধর্ষণ করেছেন। এ ঘটনা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তার ছেলে আরিফও আমাকে ধর্ষণ করে।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবার জেলা প্রশাসক বরাবর অভিযোগ করলে তিনি বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ব্যবস্থা নিতে বলেন। পরে বরগুনা থানার অফিসার ইনচার্জ বিষয়টি আমলে নিয়ে একটি টিম পাঠিয়ে রাত সাড়ে ১২টায় প্রথমে নুর ইসলামকে থানায় ধরে আনে এবং আধাঘণ্টা পরে তার ছেলে আরিফকে আটক করে।

এ বিষয়ে বরগুনা থানার ওসি কেএম তারিকুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা মিলেছে। অভিযুক্ত বাবা ছেলেকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরগুনায় ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, অভিযুক্ত বাবা-ছেলে গ্রেফতার

আপডেট সময় : ০৩:০৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২