সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

ঝালকাঠির সিভিল সার্জন রতন কুমার ঢালীকে ওএসডি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২ ১০০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠিতে অভিযান -১০ লঞ্চে গত ২৪ ডিসেম্বর ভোর রাতে অগ্নি দুর্ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে ঝালকাঠি সিভিল সার্জন রতন কুমার ঢালিকে ওএসডি করা হয়েছে। সিভিল সার্জন রতন কুমার ঢালী কে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়। আজ সোমবার দায়িত্ব বুঝিয়ে দিয়ে আগামীকাল মঙ্গলবার সিভিল সার্জন রতন কুমার ঢালী স্বাস্থ্য অধিদপ্তরে যোগদান করবেন।

ঝালকাঠি সদর হাসপাতাল সূত্রে জানাযায়, গত ২৪ ডিসেম্বর ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে অগ্নিকান্ডের ঘটনা শুনে দুর্ঘটনা স্থলে ছুটে আসেন বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল। এসময় তিনি ঝালকাঠি সদর হাসপাতালে বেলা ১১ টার দিকে আহতদের চিকিৎসার খোঁজ খবর ছুটে যান। তখন হাসপাতালে সিভিল সার্জন ডাক্তার রতন কুমার ঢালিকে না পেয়ে অসন্তুষ্ট হন তিনি। এরপর সিভিল সার্জন কোথায় জানতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ ঐ সময় তার অবস্থানের বিষয়টি নিশ্চিত ভাবে জানাতে পারেনি বিভাগীয় কমিশনার কে। এতে ক্ষুব্ধ হয়ে বিভাগীয় কমিশনার দুর্ঘটনা কবলিত রোগীদের খোঁজ খবর নিয়ে হাসপাতাল ত্যাগ করেন। সূত্র জানায় হাসপাতাল ত্যাগ করার পূর্বে বিভাগীয় কমিশনার ঐ মূহুর্তে সিভিল সার্জনের কর্মস্থলে না থাকার বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালককে অবহিত করেন। ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করার বিষয়ে ঝালকাঠি সিভিল সার্জন রতন কুমার ঢালি বলেন, আমাকে সিভিল সার্জনের পদ থেকে সরিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। এর কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, লঞ্চ দুর্ঘটনায় বিভাগীয় কমিশনার স্যার গত ২৪ ডিসেম্বর ঝালকাঠি এসে ছিলেন। এ সময় তিনি রোগীদের চিকিৎসার বিষয়ে খোঁজ নিতে সদর হাসপাতালে আসেন। তখন আমাকে না পেয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন। বিষয়টি হচ্ছে তিনি যে হাসপাতালে আছেন সেটা আমাকে কেউ জানায়নি। আমি আশে পাশেই ছিলাম। তার আসার খবর শুনে আমি টেলিফোনে তার সঙ্গে কথা বলেছি। এরপর বেলা ২ টার দিকে তার সঙ্গে আমি দেখাও করেছি। এরপরেও তিনি সন্তুষ্ট হতে না পারায় লিখিত ভাবে স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালককে জানিয়েছেন। আমি আজ সোমবার দায়িত্ব বুঝিয়ে দিয়ে মঙ্গলবার অধিদপ্তরে যোগদান করবো।

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর ভোর রাতে অভিযান-১০ লঞ্চে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ৪৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠির সিভিল সার্জন রতন কুমার ঢালীকে ওএসডি

আপডেট সময় : ০২:৫৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২