সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

সিইসির বিরুদ্ধে হাইকোর্টের রুল জারি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৮:১৪ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২ ৭৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স::: আদালতের আদেশ প্রতিপালন না করার অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারসহ পাঁচজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে এক সদস্য প্রার্থীর করা আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (২ জানুয়ারি) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ বি এম আলতাফ হোসেন।

আইনজীবী এবিএম আলতাফ হোসেন বলেন, রাঙ্গুনিয়া উপজেলার কুমরা ইউনিয়নের নির্বাচনে সদস্য প্রার্থী আহমেদ কবির ৮ ভোটে পরাজিত হন। তিনি পুনরায় ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেন। কিন্তু তাতে সাড়া না পেয়ে আহমেদ কবির হাইকোর্টের দ্বারস্থ হন।

তার রিটের শুনানি নিয়ে হাইকোর্ট ইসিতে করা আবেদন ১৫ দিনের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেন। একইসঙ্গে আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ওয়ার্ডের ফলাফলের গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ না করতে নির্দেশ দেন। কিন্তু আদালতের ওই আদেশ অমান্য করে নির্বাচন কমিশন ওই ইউনিয়নের গেজেট প্রকাশ করে।

এই অবস্থায় আহমেদ কবির হাইকোর্টে আদালত অবমাননার আবেদন করেন। শুনানি নিয়ে আদালত রুল জারি করেছেন বলে জানান আইনজীবী এবিএম আলতাফ হোসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিইসির বিরুদ্ধে হাইকোর্টের রুল জারি

আপডেট সময় : ০৩:২৮:১৪ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২