সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

দিরাইয়ে নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ ৮

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫০:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২ ১৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

সুনামগঞ্জের দিরাইয়ে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় অন্তত আটজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার দুপুরে উপজেলার তাড়ল ইউনিয়নে এ ঘটনায় গুলিবিদ্ধ দুই জনকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের সিলেটের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২৬ ডিসেম্বর দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নে নির্বাচনে তাড়ল গ্রামের বিএনপি নেতা আলী আহমদ নির্বাচিত হন। শনিবার বিকেলে দিরাই বাজারে এই ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আহমেদ চৌধুরীর ভাই সুজন চৌধুরীর সঙ্গে নির্বাচিত আলী আহমদের সমর্থক ছুফি মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সুজন চৌধুরী ছুফি মিয়াকে ঘুষি মারেন। এ ঘটনায় দুই পক্ষে উত্তেজনা দেখা দেয়। রোববার সকালে আহমেদ চৌধুরী এ ঘটনা মীমাংসা করার জন্য ছুফি মিয়ার বাড়িতে যান। সেখানে ছুফি মিয়ার আত্মীয় স্বজনরা আহমেদ চৌধুরীর ওপর চড়াও হন। ঘটনার সংবাদ আহমেদ চৌধুরীর বাড়িতে পৌঁছালে দুইপক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয়পক্ষের ৮ জন গুলিবিদ্ধ হন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, ফের সংঘর্ষের আশঙ্কায় তাড়ল গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল থেকে ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তিনি জানান, আহত ৪ জনকে দেখা গেছে, অন্যদের পাওয়া যায়নি।

তাড়ল ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ও বিএনপি নেতা আলী আহমদ ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আহমেদ চৌধুরীর সমর্থকদের আগ্নেয়াস্ত্রের বিষয়ে জানতে চাইলে ওসি পরে বিস্তারিত জানাবেন বলে ফোন কেটে দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দিরাইয়ে নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ ৮

আপডেট সময় : ০৮:৫০:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২