সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

বাবুগঞ্জে পুলিশ সদস্যের পরিবারকে অজ্ঞান করে মালামাল লুটের চেষ্টা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৩:৪০ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২ ৫২৪ বার পড়া হয়েছে

Exif_JPEG_420

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ প্রতিনিধি ঃ বরিশালের বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোঃ খলিলুর রহমান ও তার পরিবারের সকলকে অজ্ঞান করে মালামাল লুটের চেষ্টা দুর্বৃত্তদের।

শুক্রবার (৩১ ডিসেম্বর ) রাতে উপজেলার কেদারপুর ইউনিয়নের কেদারপুর গ্রামের বেপারী বাড়িতে এই ঘটনা ঘটে। অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোঃ খলিলুর রহমানসহ তার পরিবারের ৩ সদস্যকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্থানীয়রা।

অসুস্থরা হলেন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোঃ খলিলুর রহমান( ৬৫), তার স্ত্রী মোসাঃ নূরজাহান বেগম(৫০) ও তাদের ছোট ছেলে মোঃ মেহেদী হাসান ( ১৮)
অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মোঃ খলিলুর রহমানের ছোট ছেলে মোঃ মেহেদী হাসান রাত আনুমানিক ১০ টার দিকে তার বন্ধুদের ডাকে সারা দিয়ে পিকনিকের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। বাসা থেকে কিছু দুর যাওয়ার পরে সে অসুস্থ হয়ে পড়লে বন্ধুরা হাসানের অপর ভাই আলাউদ্দিন কে ফোন করেন।

আলাউদ্দিন বাসা থেকে বের হওয়ার কিছু সময় পরে কয়েকজন দুর্বৃত্তরা বাসায় প্রবেশ করেন। কিন্তু লোকজনের উপস্থিত টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আলাউদ্দিন বাসায় বাসায় ফিরে এসে ঘরের সব দরজা খোলা দেখে মা- বাবাকে ডাক দিলে কোন সাড়াশব্দ না পেয়ে তাদের রুমে প্রবেশ করেন। পরে মা বাবা কে অজ্ঞান দেখতে পেয়ে ডাকচিৎকার করলে বাড়ির লোকজন ছুটে আসেন। স্থানীয়দের সহায়তায় সকলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহাবুবুর রহমান বলেন, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের পরিবারের তিন সদস্যকে অজ্ঞান করে মালামাল লুটের খবর জানা নেই। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাবুগঞ্জে পুলিশ সদস্যের পরিবারকে অজ্ঞান করে মালামাল লুটের চেষ্টা

আপডেট সময় : ০৩:৫৩:৪০ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২