সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বৈধ যানবাহন চালকদের নববর্ষের শুভেচ্ছা জানালো বিএমপি ট্রাফিক পুলিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২ ১০৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বৈধ কাগজধারী যানবাহন চালকদের লাল গোলাপ দিয়ে নববর্ষের শুভেচ্ছা জানানো হয়েছে।

বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খানের নির্দেশে উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাতের সার্বিক তত্বাবধানে শনিবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় নগরীর আমতলার মোড় ও সদর রোডের কাকলীর মোড় এলাকায় বৈধ কাগজপত্র ধারী যানবাহন চালকদের লাল গোলাপের শুভেচ্ছা জানিয়েছেন বিএমপি ট্রাফিক পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শেখ মো. সেলিম।

এসময় তিনি বলেন, বরিশালে চলমান যানবাহন চালকদের সড়ক পরিবহন আইন মেনে চলতে উদ্ধুদ্ধ করতে বৈধ কাগজপত্রধারী যানবাহন চালকদের লাল গোলাপ ফুল দিয়ে নববর্ষের শুভেচ্ছা জানানো হয়েছে। এর মাধ্যমে নগরবাসীরা ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিজেরা সচেতন হবে এবং অপরকে সচেতন করে তুলবে।

যারা হেলমেট পরিধান করে ড্রাইভিং লাইসেন্স সহ বৈধ কাগজ দেখাতে পেরেছেন তাদেরকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়েছে। আর যারা বৈধ কাগজ দেখাতে পারেননি তাদেরকে মামলা দেয়া হয়েছে। তিনি আরও বলেন, আমরা সবাই সচেতন হয়ে সড়ক পরিবহন আইন মেনে চললে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে এবং সড়ক দুর্ঘটনাও কমে যাবে।

এসময় উপস্থিত ছিলেন, ট্রাফিক পুলিশের টিআই মো. রবিউল ইসলাম, টিআই আ. রহিম, টিআই বিদ্যুৎ চন্দ্র দে, টিআই জিয়াউল হক, টিআই আ. করিম, সার্জেন্ট রানা মিয়া, সার্জেন্ট শহিদ সহ পুলিশের অন্যান্য সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বৈধ যানবাহন চালকদের নববর্ষের শুভেচ্ছা জানালো বিএমপি ট্রাফিক পুলিশ

আপডেট সময় : ০৬:০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২