সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

নগরী সহ বরিশাল বিভাগে করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ প্রদান শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২ ৯৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স::::বরিশাল মহানগরী সহ বিভাগের ৬টি জেলা সদরে শনিবার থেকে করোনা ভ্যাকসিনের বুস্টারডোজ প্রদান শুরু হয়েছে। পাশাপাশি এ অঞ্চলের সবগুলো ইপিআই টিকাদান কেন্দ্রে রোববার থেকে করোনা ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রমও শুরু হবে বলে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর জানিয়েছে।

বরিশাল সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় নগরীর পুলিশ হাসপাতাল, জেলা স্টেডিয়াম ও পপুলার হাসপাতালে প্রথম দিনে দেড় সহস্রাধিক ষাটোর্ধ নারী-পুরুষকে করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ প্রদান করা হয়েছে বলে নগর ভবন সূত্রে জনা গেছে।

তবে প্রথমদিনে প্রায় সব ভ্যাকসিন গ্রহনকারীকে মহানগরীর জেনারেল হাসপাতাল ও শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে টিকা গ্রহণের ম্যাসেজ দেয়া হলেও সেখানে গিয়ে সবাই ফেরত আসেন।

নগর ভবন সূত্রে জানা গেছে, ঐ দুটি হাসপাতালের কোন বাতানুকুল কক্ষ না পাওয়ায় ভ্যাকসিন প্রদান করা সম্ভব হয়নি। তবে ইতোমধ্যে নগরীতে মাইকযোগে নগরীর পুলিশ হাসপাতাল, পপুলার ডায়াগনস্টিক ল্যাব ও জেলা স্টেডিয়ামে উপস্থিত হয়ে বুস্টার ডোজ গ্রহণের অনুরোধ করা হয়েছে।

এদিকে স্বাস্থ্য বিভাগ সূত্রে ইতোমধ্যে বরিশাল বিভাগের ৬ জেলায় ৩০ লাখ মানুষকে করেনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রদান করা হয়েছে বলে জানা গেছে। যা এ অঞ্চলে ১২ বছরের উর্ধের মোট জনসংখ্যার প্রায় ৪০ ভাগ বলে জানান হয়েছে।

আর বিভাগে ১ম ডোজ গ্রহনকারীর সংখ্যা প্রায় ৪১ লাখ। বরিশাল মহানগরীতেও ইতোমধ্যে প্রায় ৩ লাখ ১০ হাজার জন করোনার প্রথম ডোজ এবং প্রায় ২ লাখ ৪৫ হাজার দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ সম্পন্ন করেছেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নগরী সহ বরিশাল বিভাগে করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ প্রদান শুরু

আপডেট সময় : ০৪:২৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২