সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

৮১ বছর আগের সরকারি স্কুলের নাম মুছে নতুন নামকরণ ছাত্রলীগের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১ ১০৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সদর উপজেলার রামরাইল ইউনিয়নের ‘গাংগীহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ নাম মুছে ‘মোহাম্মদপুর সরকারি বিদ্যালয়’ নামকরণ করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের বিরুদ্ধে ৮১ বছর আগে প্রতিষ্ঠিত হওয়া একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করার অভিযোগ উঠেছে। সদর উপজেলার রামরাইল ইউনিয়নের ‘গাংগীহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ নাম মুছে ‘মোহাম্মদপুর সরকারি বিদ্যালয়’ নামকরণ করেছেন তারা।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এই স্কুলের নাম মুছে ফেলা হয়। খবর পেয়ে শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্কুলটি পরিদর্শন করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার রামরাইল ইউনিয়নে ‘গাংগীহাতা’ গ্রামের নাম ‘মোহাম্মদপুর’ নামকরণ করেন স্থানীয়রা। তবে সেখানে ‘গাংগীহাতা’ নামে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। বিদ্যালয়টি ১৯৪০ সালে প্রতিষ্ঠিত। বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা বিদ্যালয়টির প্রধান ফটকের সামনের দেওয়ালে লেখা নামটি মুছে ‘মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়’ নামকরণ করেন। তবে বিদ্যালয়ে ভেতরে সিমেন্টের লেখা ‘গাংগীহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়’ নামটি ঠিকই রয়ে গেছে।

বিদ্যালয়ের নাম পরিবর্তনের বিষয়টি সকালে স্থানীয়দের নজরে এলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। খবর পেয়ে বিদ্যালয়ে আসেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়ামিন হোসেন।

বিদ্যালয়ের পাশের বাড়ির বাসিন্দা ও অফিস সহায়ক জুনায়েদ বলেন, এলাকাবাসী অনেকদিন ধরে চাচ্ছিলেন বিদ্যালয়ের নামটি বদল করে দিতে। বৃহস্পতিবার সন্ধ্যায় এলাকার ছাত্রলীগের নেতাকর্মীরা এসে স্কুলের নামটি মুছে দেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা বেগম বলেন, সন্ধ্যায় স্কুলে কেউ না থাকায় এ কাজটি করা হয়েছে। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ামিন হোসেন বলেন, গেজেট অনুযায়ী স্কুলটির নাম গাংগীহাতা। তবে নামটি কারা মুছে ফেলেছে তা আমার জানা নেই। বিষয়টি শিক্ষাসংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. খোরশেদ আলম বলেন, বিষয়টি প্রধান শিক্ষককে লিখিতভাবে জানাতে বলা হয়েছে। যদি গ্রামের লোকজন স্কুলের নাম বদল করতে চান, তাহলে নিয়ম অনুযায়ী আমাকে লিখিত আবেদন করতে হবে। তারপর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে মন্ত্রণালয় বিদ্যালয় নাম বদল করতে ব্যবস্থা নেবে। নাম মুছে দিলে তো আর গেজেট পরিবর্তন হবে না।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন বলেন, স্থানীয় নেতাকর্মীরা স্কুলের নাম পরিবর্তনের বিষয়টি আমাকে জানিয়েছেন। যারা এ ঘটনায় জড়িত তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৮১ বছর আগের সরকারি স্কুলের নাম মুছে নতুন নামকরণ ছাত্রলীগের

আপডেট সময় : ০৫:১৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১