সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

বানারীপাড়ায় এক দাগে অধিগ্রহণের সম্পত্তি অন্য দাগে বুঝিয়ে দেওয়ার অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২১:১২ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১ ১০৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি :
বরিশালের বানারীপাড়া পৌর শহরের ৩নং ওয়ার্ডের সাবেক টেম্পু-মাহেন্দ্র-আলফা স্ট্যান্ড লাগোয়া সম্পত্তির ২ শতাংশের মালিক সাবেক পৌর কাউন্সিলর মরহুম মনিরুল আলম মিঠু মোল্লার স্ত্রী মনি আলম। ২ শতাংশ সম্পত্তির মধ্যে এক শতাংশে স্বামী মারা যাবার পরে কোনমতে একটি টিনশেড ঘর তুলে ভাড়া দিয়ে একমাত্র মেয়েকে নিয়ে তিনি দিনাতিপাত করছেন। বাকী এক শতাংশ সম্পত্তি যাতে তিনি বুঝে পান তার জন্য জনপ্রতিনিধি ও প্রশাসনসহ বিভিন্ন মহলে ধর্ণা দিয়েও কোন সুরাহা পাচ্ছেন না বলে তার আক্ষেপ। উল্লেখিত সম্পত্তির জেএল নং-৪২, মৌজা বানারীপাড়া, খতিয়ান নং-৪৭২, দাগ নং ৯৪৩। এই ৯৪৩ দাগের লাগোয়া ৫২৫ দাগের সম্পত্তির মধ্যে অনুপ কুমার গুহ বিশ্বাসের বেশ কতেক সম্পত্তি রয়েছে। যার মধ্য থেকে অনুপ কুমার গুহ বিশ্বাসের মালিকানাধীণ ৮ শতাংশ সম্পত্তি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স নির্মাণের জন্য সরকার একোয়ার করে নিয়েছেন। এ বিষয়ে মনি আলম অভিযোগ করেন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের জন্য ৫২৫ নম্বর দাগে সম্পত্তি অধিগ্রহনে বিক্রি করে অনুপ কুমার গুহ বিশ্বাস তার ( মনি আলমের ) ৯৪৩ দাগের জমির মধ্যে ১০ ফুট সরকারকে বুঝিয়ে দিয়েছেন। ৯৪৩ নম্বর দাগে মনি আলমের ২ শতাংশ ছাড়াও আরও কয়েকজনের সম্পত্তি রয়েছে। তবে সরকারের একোয়ার করা ৫২৫ দাগের সম্পত্তির মধ্যেই যেন, বীর মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স নির্মিত হয় মনি আলম এমনও দাবী করেছেন। এ ব্যপারে অনুপ কুমার গুহ বিশ্বাসের দাবি সরকারের কাছে তার বিক্রিত ৫২৫ দাগের ৮ শতাংশ সম্পত্তি ব্যাতিরেকে তিনি অন্য কোন দাগের সম্পত্তি বুঝিয়ে দেননি। এ ব্যপারে মনি আলম ইতোপূর্বে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছিলেন। তিনি তখন ইউএনও’র কাছে দাবি করেছিলেন ৫২৫ নম্বর দাগেই যেন মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স নির্মিত হয়। পূনরায় যেন অধিগ্রহনকৃত সম্পত্তি মাপঝোপ করে সঠিক দাগ নিরুপণ করায় হয় সেই দাবি জানিয়ে মনি আলম এ ব্যপারে বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম ও জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দারসহ সংশ্লিষ্টদের মানবিক দৃষ্টি কামনা করেছেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় এক দাগে অধিগ্রহণের সম্পত্তি অন্য দাগে বুঝিয়ে দেওয়ার অভিযোগ

আপডেট সময় : ০৩:২১:১২ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১