সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

জীবননগর বালি উত্তোলনের মহোৎসব চলছে, দেখার কেউ নেই::-

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১ ৯৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো: জাকিরুল ইসলাম,, স্টাফ রিপোর্টার ::-

জীবননগর উপজেলার পুরন্দরপুর গ্রামে সরকারি বাওড়ে ও কেষ্টপুর মাঠে জমি থেকে অবৈধ ভাবে বালি উত্তোলনের মহোৎসব চলছে। এ বালি বিভিন্ন ভাটায় বিক্রি করা হচ্ছে। বালি বহনে ব্যবহার করা হচ্ছে ট্রাক্টর। এতে করে রাস্তাঘাট নষ্ট হচ্ছে। গ্রামীন ও প্রধান সড়ক দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ট্রাক্টর বালি নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে। এ বিষয়ে দেখার অনেক লোক আছে কিন্তু প্রতিরোধ করার লোক নেই বলে মনে করছে সচেতন মহল।

সরেজমিনে দেখা গেছে, হাসাদাহ ইউনিয়নের ১ নং পুরন্দরপুর গ্রামের শেষ মাথায় সরকারি বাওড় থেকে স্থানীয় যুবলীগের নেতাসহ তার ভাইদের সাথে নিয়ে বাওড়ে ড্রেজার ভিড়িয়ে বালি উত্তোলন করেন। এখন বর্তমান বাওড় থেকে ড্রেজার উঠিয়ে স্টকে রাখা বালি গুলো বিভিন্ন ভাটায় বিক্রি করছে। ফলে এলাকায় বালি বহন ট্রাক্টর বালি নিয়ে বেপরোয়া ভাবে চলাচল করছে সারাদিন।

এ রাস্তা দিয়ে লোকজন আতঙ্কের মধ্যে চলাচল করছে। অপর দিকে রায়পুর ইউনিয়নের কেষ্টপুর বাওড়ের ঘাসমাঠে ওই গ্রামের আনোয়ার হোসেন ও ডালিম নামক ব্যক্তিরা নিজেদের জমি নিচু করার জন্য ভেকু দিয়ে বালি উত্তোলন করে রেখেছে। বালি বিক্রিয়ের জন্য বিভিন্ন ভাটার সাথে চুক্তি করে ট্রাক্টর ভিড়িয়ে গ্রামের রাস্তার উপর দিয়ে বালি নিয়ে যাচ্ছে দ্রুত গতিতে।

এসকল ট্রাক্টর বালি বহনের সময় আলগা বালি বহন করছে। রাস্তাদিয়ে সাধারণ মানুষজন চলাচল করার সময় বালি উড়ে চোখে মুখে পড়ছে। গত কয়েক মাস আগে কাটাপোল গ্রাম থেকে ভেকু দিয়ে মাটি উত্তোলন করে, তা ট্রাক্টর দিয়ে বিভিন্ন ভাটায় বিক্রি করা হয়।

এর কিছুদিন পর মাটিটানা একটি ট্রাক্টর রাস্তার পাশ দিয়ে বাইসাইকেল চালক তার স্ত্রী সন্তানকে সাথে নিয়ে ওই রাস্তাদিয়ে তার মিনাজপুর ভাইরাভায়ের বাড়ীতে যাওয়ার সময় ট্রাক্টরের সাথে থাক্কা লেগে ওই ব্যক্তির মাথার খুলি উপড়ে যায়,পরে সেখানে তার মুত্যু হয়। এ খবর শুনে তখনকার সময়ের নির্বাহী অফিসার হিসাবে মুনিম লিংকন ঘটনাস্থলে উপস্থিত হলে বিক্ষুব্ধ জনতা নির্বাহী অফিসারকে একটি ইটের খোয়ার আঘাতে রক্তাক্ত হয়ে আহত হন। পরে জমিরের বাড়ীতে আশ্রয় নেন।

তাই বড় আকারের দুর্ঘটনার আগে বর্তমান উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম রাসেলের প্রতি এলাকাবাসীর দাবি, এসকল বালি উত্তোলনকারীদের আইনের আওতায় এনে জরিমানা ও কঠোর সাজা দেয়ার দাবি জানিয়েছে যাতে ভবিষ্যতে এরকম দুর্ঘটনা আর না ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জীবননগর বালি উত্তোলনের মহোৎসব চলছে, দেখার কেউ নেই::-

আপডেট সময় : ০৩:২২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১