সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

লঞ্চের ৩০০ যাত্রী উদ্ধার করে পুরস্কার পেলেন মিলন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৭:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১ ১১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের পর নদীতে লাফিয়ে পড়া প্রায় ৩০০ যাত্রীকে বিনা ভাড়ায় পারাপার করা ট্রলারচালক মিলন খানকে নগদ অর্থ সহায়তা দিয়েছে জেলা পুলিশ। বুধবার দুপুর ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ে এনে তাকে পুরস্কার হিসেবে নগদ পাঁচ হাজার টাকা তুলে দেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।

এ সময় মিলন খানের কৃতিত্বের জন্য পুলিশ সুপার তাকে ধন্যবাদ জানান। মিলন খান জানান, ‘জীবন বাঁচাতে নদীতে ঝাঁপ দেওয়া ৩০০ যাত্রীকে উদ্ধারে কাজ করেছি।

বিপদগ্রস্ত যাত্রীদের বিনা ভাড়ায় নিরাপদে তীরে পৌঁছে দিয়েছি। আমার কৃতিত্বে খুশি এলাকার মানুষ। শুধু আমি নয়, নদীপাড়ের দুই গ্রাম দিয়াকুল আর চরবাটারাকন্দার গ্রামবাসীও অংশ নেয় উদ্ধারকাজে। পুলিশ সুপার স্যার আমাকে টাকা দিয়ে নতুনভাবে মানুষের জন্য কাজ করার উৎসাহ দিয়েছেন।

তাকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ’
এ বিষয়ে ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন গণমাধ্যমকে বলেন, ‘মিলন খান যে কাজটি করেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। আমি প্রথমে বিষয়টি ফেসবুকে দেখেছি। আগুনের খবর পেয়ে তিনি নিজের ট্রলার নিয়ে বিনা ভাড়ায় মানুষকে পারাপার করেছেন।

আমি তাকে সামান্য উপহার দিয়েছি। ’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লঞ্চের ৩০০ যাত্রী উদ্ধার করে পুরস্কার পেলেন মিলন

আপডেট সময় : ০৫:০৭:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১