সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বানারীপাড়ায় হিলফুল ফুজুল ইসলামী পাঠাগারের নির্বাচনে সভাপতি জিহাদ ও সম্পাদক তারিক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৩:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১ ১১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ার দারুস্ সুন্নাত হিলফুল ফুজুল ইসলামী পাঠাগারের পরিচালনা পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের ৮নং ওয়ার্ড দিদিহার গ্রামের অলিরবাড়িতে পাঠাগারের নিজস্ব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে পাঠাগারের সাবেক সহসভাপতি মো. জিহাদুল ইসলাম ৪১ ভোটের মধ্যে ২২ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম সাহিন [শাহীন] পেয়েছেন ১৮ ভোট, সর্বাধিক ৩০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. তারিকুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আরিফুল ইসলাম পেয়েছেন ১১ ভোট। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে ২২ ভোট পেয়ে নির্বাচিত হন মো. আরিফুল ইসলাম রাকিব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শাওন পেয়েছেন ১৯ ভোট। ভোটাররা ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করে তাদের স্বাধীন মতামত প্রকাশ করেন। বিজয়ীরা আগামী এক বছরের (২০২২ সাল) জন্য পাঠাগারের দায়িত্ব পালন করবেন। নির্বাচন পরবর্তী এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে অলিরবাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. নুরুল আমীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাঠাগারের উপদেষ্টা ও বানারীপাড়া প্রেস ক্লাবের সহসভাপতি প্রভাষক মামুন আহমেদ, পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মো. জাহিদুল ইসলাম, নবনির্বাচিত সভাপতি মো. জিহাদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পাঠাগারের সাবেক সহসভাপতি মো. রিয়াজুল ইসলাম। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় হিলফুল ফুজুল ইসলামী পাঠাগারের নির্বাচনে সভাপতি জিহাদ ও সম্পাদক তারিক

আপডেট সময় : ০৫:০৩:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১