সংবাদ শিরোনাম ::
ধর্মীয় উগ্রবাদ ও অসহিষ্ণু আচারণ বন্ধে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময়
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:০৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১ ৮৭ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ প্রতিনিধি ঃ বরিশালের বাবুগঞ্জে ধর্মীয় উগ্রবাদ ও অসহিষ্ণু আচারণ বন্ধে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করছেন বাবুগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার সকালে বাবুগঞ্জ থানা চত্বরে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাবুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল আহমেদ আজাদ, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মোঃ মিজানুর রহমান, বরিশাল জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মোঃ নেছার উদ্দিন খান।
এছাড়াও মতবিনিময় সভায় বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার মসজিদের ইমাম, সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

























