সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

গণনা শেষে প্রার্থীর প্রশ্ন ‘আমার ভোটটা গেল কই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১ ১১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

রবিবার রাতে রাজশাহীর চারঘাট উপজেলার বেলঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গণনা শেষে মোরগ প্রতীকের ইউপি মেম্বার প্রার্থী আবু তালেবের ভোট শূন্য বলে ঘোষণা করা হয়। তিনি এই ওয়ার্ডের সাবেক মেম্বার। কিংকর্তব্যবিমূঢ় হয়ে তখন ওই প্রার্থী প্রশ্ন করেন, ‘আমার ভোটটা গেল কই?’

এদিকে এ ঘটনায় ফুঁসে ওঠেন তার কর্মী-সমর্থকরা। তারা ওই কেন্দ্র ঘেরাও করে আবারও ভোট গণনার দাবিতে শুরু করেন বিক্ষোভ।

পরে পুলিশ কয়েক দফায় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর আবু তালেবের ভোট আবারও গণনা শুরু করেন সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসার। এবার দ্বিতীয় দফায় গণনা শেষে তিনি ৮২ ভোট পেয়েছেন বলে জানানো হয়। যদিও আবু তালেব ও তার কর্মী-সমর্থকরা এই ফলাফল মেনে নেননি।

তারা ভোট কারচুপির অভিযোগ করেন এবং এর সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে স্লোগান দেন এবং বিক্ষোভ প্রদর্শন করেন।
ভোটের ফলাফল ঘোষণার পর চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আবু তালেবের দাবি, সব ভোটের সঙ্গে নিজের ভোটটিও চুরি হয়ে গেছে! এজন্য তিনি প্রতিপক্ষ ও স্থানীয় প্রশাসনকে দায়ী করেন।

ঘটনার পর নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাচন কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, গণনার সময় ভোটের কিছু ব্যালট পেপার টেবিলের নিচে পড়েছিল। যে কারণে ভোট গণনার সময় এই ভুল হয়েছিল।

পরে টেবিলের নিচে সেগুলো পাওয়ার পর পুনরায় গণনা করে তাৎক্ষণিকভাবে ফল ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গণনা শেষে প্রার্থীর প্রশ্ন ‘আমার ভোটটা গেল কই

আপডেট সময় : ০৮:২২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১