সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

ব্রিটেনে ঘরে ঢুকে নারীকে ধর্ষণচেষ্টা বাংলাদেশি যুবকের, ধরা পড়লেন ডিএনএ টেস্টে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১ ১১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ব্রিটেনের ল্যাঙ্কাস্টারে ঘরে ঢুকে নারীকে ধর্ষণচেষ্টার পর ডিএনএ টেস্টের মাধ্যমে এক বাংলাদেশি যুবককে জেল দিয়েছেন প্রিস্টন ক্রাউন আদালত। এই যুবকের নাম মামুন আহমেদ (৩৩)। তাকে যৌন হয়রানির অভিযোগে ৪ বছর ৪ মাস জেল দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামুন আহমেদ চলতি বছর অক্টোবর মাসে ল্যাঙ্কাস্টারে সেন্ট জর্জ কোয়ে এলাকার একটি বাড়ির জানালা ভেঙে ঘরে প্রবেশ করেন।

প্রথমে মামুন আহমেদ সেই বাড়ির মোবাইল ফোন চুরি করেন। এরপর তিনি ভুক্তভোগী নারীর শোয়ার ঘরে প্রবেশ করেন।
তদন্তকারী পুলিশের কাছে ভুক্তভোগী নারী জানান, তিনি গভীর ঘুমে ছিলেন। একসময় তিনি টের পেলেন তার বিছানায় কেউ একজন আছেন এবং তাকে ধর্ষণ করার চেষ্টা করছেন।

এরপর এই নারী চিৎকার করলে তার পাশের রুমের মানুষ সেই রুমে আসেন। তখন মামুন আহমেদের সঙ্গে তার ধস্তাধস্তি হয় এবং সেখান থেকে অপরাধী পালিয়ে যান। ধস্তাধস্তি থেকে ঝরা রক্ত থেকে ডিএনএ পরীক্ষার মাধ্যমে মামুনকে শনাক্ত করা হয়।
কোর্ট বলেছেন, ভুক্তভোগীর বর্ণনা অনুযায়ী ঘটনার পর যখন তারা মামুন আহমদকে খুঁজে বের করেন তখন তিনি একই জ্যাকেট পরা ছিলেন, যা ভুক্তভোগী নারী বণানা করেছিলেন।

ঘটনার শিকার নারী বলেছেন, ‘সেই দিন রাতের ঘটনা তার জন্য ভোলা এত সহজ নয়’। তবে অপরাধীর শাস্তি হওয়ায় কোর্টকে ধন্যবাদ জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্রিটেনে ঘরে ঢুকে নারীকে ধর্ষণচেষ্টা বাংলাদেশি যুবকের, ধরা পড়লেন ডিএনএ টেস্টে

আপডেট সময় : ০৮:৩৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১