সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

আল জাজিরার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ভাবনা জেনারেল আজিজের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১ ৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের সদ্য সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার ভাইদের নিয়ে একটি অনুসন্ধানী তথ্যচিত্র প্রকাশ করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।

সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডয়চে ভেলের বাংলা বিভাগের প্রধান খালেদ মুহিউদ্দীনের সঞ্চালিত একটি অনুষ্ঠানে অংশ নিয়ে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এ তথ্য জানান।

সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘এতদিন আমি ইউনিফর্মে (সেনাপ্রধানের দায়িত্বে) ছিলাম, এটার ব্যাপারে যদি আমি কোনো আইনি পদক্ষেপ বা ব্যবস্থা নিতাম অনেকে প্রশ্ন করত যে আই এম এক্সারসাইজিং মাই অথরিটি।

আই এম মিসইউজিং মাই পাওয়ার (ক্ষমতার অপব্যবহার)। আমি কিন্তু এখন ইউনিফর্মের বাইরে আসছি। আগামী জুনের ২৫ তারিখের পর আমার সম্পূর্ণ অবসর শুরু হবে। তখন আমি চিন্তা করব, এ ধরনের প্রোপাগান্ডা ও এসবের বিরুদ্ধে আমার কী ধরনের আইনি পদক্ষেপ নেওয়া উচিত।

আল জাজিরার তথ্যচিত্রে অভিযোগ করা হয়েছিল, ইসরাইল থেকে স্পাইওয়্যার ও সেনাবাহিনীর বিভিন্ন ক্রয় প্রক্রিয়ায় জেনারেল আজিজ প্রভাব খাটিয়েছেন। এ অভিযোগের বিষয়ে জেনারেল আজিজ বলেছেন, ‘কেনাকাটাগুলো যখন হয়, তখন সেনাপ্রধান হিসেবে এর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না। যদিও তিনি দায়িত্ব নেওয়ার একদিন পর নজরদারি প্রযুক্তি ক্রয়ের স্বাক্ষর হয়। কিন্তু প্রক্রিয়াগুলো আগেই সম্পন্ন হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আল জাজিরার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ভাবনা জেনারেল আজিজের

আপডেট সময় : ০৮:৪৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১