সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

নিঃসন্তান দম্পতির ব্যতিক্রমধর্মী ছাগলের খতনা অনুষ্ঠানে ৩০০ অতিথি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১ ৭৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের কাশেমপুর গ্রামে নিঃসন্তান ওহাব ও লাইলী বেগম দম্পতি আত্মতুষ্টির জন্য ছাগলের খতনা অনুষ্ঠানে তিন শত লোককে দাওয়াত দিয়ে খাইয়েছেন। নিজ বাড়িতে শুক্রবার দিনব্যাপী চলে এই ছাগলের ব্যতিক্রমধর্মী এই খতনা অনুষ্ঠান।

এলাকাবাসী প্রচণ্ড আগ্রহভরে ও আনন্দের সাথে ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিনা উপহারে ভূরিভোজে অংশগ্রহণ করেন। ওহাব ও লাইলী বেগম দম্পতির ব্যতিক্রমধর্মী ছাগলের এই সুন্নতে খতনা অনুষ্ঠান এলাকায় ব্যাপক সাড়া ফেলে দিয়েছে।

এলাকাবাসী জানান, ওহাব ও লাইলী দম্পতির তাদের ২৫ বছরের দাম্পত্য জীবনে সন্তানের মুখ দেখেননি। যে কারণে তাদের মধ্যে না পাওয়ার বেদনা হতাশায় রুপ নিয়েছে। সম্প্রতি তাদের পোষা ছাগলের দুটি খাসির বাচ্চা জন্ম নেয়ার পর তারা স্বামী-স্ত্রী দুজন মিলে অনুষ্ঠান করে বাড়িতে আত্নীয় স্বজন ও এলাকাবাসীকে খাওয়ানোর সিদ্ধান্ত নেন। দিনমজুর ওহাব জানান, আত্মীয়-স্বজনসহ তিনশত লোককে দাওয়াত দিয়ে খাইয়ে মনে অনেক বড় প্রশান্তি অনুভব করছেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী আয়োজক ওহাব আলীর আত্মীয় তানভির হাসান বলেন, অনুষ্ঠানে উপস্থিত হয়ে খুব আনন্দ পেয়েছি। আমাদের আত্মীয়-স্বজন সবার উপস্থিতিতে অনুষ্ঠানটি যেন এক মিলন মেলায় পরিণত হয়েছিল। জীবনে কখনো ছাগলের খতনার অনুষ্ঠান দেখিনি এবং কোনোদিন অংশগ্রহণও করেনি। এভাবে খতনা করা ছাগল দুটিকে রঙিন কাপড় পরিয়ে অনুষ্ঠান ছিলো ভিন্নধর্মী।

সবাই খুব আনন্দ পেয়েছেন।
এদিকে ব্যতিক্রমী এমন আয়োজনের ব্যতিক্রমী এ খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনার সত্যতা জানতে এবং ছাগলের বাচ্চা দুটোকে এক নজর দেখার জন্য উৎসুক জনতা তাদের বাড়িতে ভিড় করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নিঃসন্তান দম্পতির ব্যতিক্রমধর্মী ছাগলের খতনা অনুষ্ঠানে ৩০০ অতিথি

আপডেট সময় : ০৯:৩৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১