সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

চুয়াডাঙ্গয় দেবরের লাথিতে প্রাণ গেল গৃহবধূর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৫:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১ ১০৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

চুয়াডাঙ্গার জীবননগরে দেবরের লাথিতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ ডিসেম্বর) রাতে উপজেলার দেহাটী গ্রামের ফকির পাড়ায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত দেবর সাহেব আলীকে (২৫) আটক করেছে পুলিশ। তিনি দেহাটী গ্রামের মুনতাজ শাহার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, দেহাটী গ্রামের মুনতাজ শাহার ছেলে মোশাররফ হোসেনের সঙ্গে ভিটেবাড়ির জমি নিয়ে ছোট ভাই সাহেব আলীর পূর্ব বিরোধ ছিল। ওই বিরোধের জের ধরে শুক্রবার সন্ধ্যায় মোশাররফ হোসেনের স্ত্রী শাহারন খাতুনের (৩৫) সঙ্গে দেবর সাহেব আলীর কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে সাহেব আলী শাহারন খাতুনের পেটে লাথি মারেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শাহারন খাতুন মারা যান।

জীবনগর উপজেলার শাহাপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই জমির হোসেন জানান, ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধারসহ সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল খালেক জানান, শাহারন খাতুন আগে থেকেই হার্টের রোগী ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ ঘটনার পর তিনি মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গয় দেবরের লাথিতে প্রাণ গেল গৃহবধূর

আপডেট সময় : ১১:১৫:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১