সংবাদ শিরোনাম ::
দর্শনা চিনিকলের ২০২১-২০২২ আখ মাড়াই মৌসুম এর শুভ উদ্বোধন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:২৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১ ১১৩ বার পড়া হয়েছে

মো:জাকিরুল ইসলাম স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার দর্শনা চিনিকলের ২০২১-২২ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বিকালে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার চিনিকলের কেইন কেরিয়ারে আখ নিক্ষেপের মাধ্যমে এবারের মাড়াই মৌসুম উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর। শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা, চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান আরিফুর রহহমান অপু, জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। কেরু এন্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোশাররফ হোসেন, এডিএম শেখ শাহাবুদ্দিনসহ এই চিনি কলের নেত্রীবৃন্দ।

























