সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

ঘোড়াঘাটে ট্রাকের চাপায় এক যুবক নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১ ৭৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে মাহতাব উদ্দিন আল মাহমুদঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে সুজন সরকার (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে। ২৪ ডিসেম্বর শুক্রবার দুপুর ১২টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নিতাইশা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

নিহত ওই যুবক বগুড়া জেলার সোনাতলা উপজেলার নাগলু গ্রামের শ্রী অতুল সরকারের ছেলে। সে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে একটি দোকানে কর্মচারী হিসেবে দীর্ঘদিন থেকে কাজ করছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, আনুমানিক ১২টার সময় সুজন সরকার (৩৫) লাল রংগের একটি মোটরসাইকেল (দিনাজপুর-ল-১১-৫৬১৬) চালিয়ে ঘোড়াঘাট বাসস্ট্যান্ড থেকে রানীগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল। নিশাইশা এলাকার কারিগরি কলেজ অতিক্রম করার সময় পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেল আরোহী সুজন সরকারকে চাপা দেয়।

এ সময় মোটরসাইকেলের চালক সুজন সরকারের মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরাদেহ উদ্ধার করে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, নিহত ব্যক্তি মোটরসাইকেলে মহাসড়ক দিয়ে নিজ কর্মস্থল রানীগঞ্জের দিকে যাচ্ছিলেন। তার জন্ম স্থান বগুড়া জেলাতে হলেও, সে ছোটবেলা থেকেই ঘোড়াঘাটে তার মামার বাড়িতে থাকত।

তিনি আরো বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি। নিহত ব্যক্তির পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে আইনী সকল প্রক্রিয়া শেষ করে মরাদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘোড়াঘাটে ট্রাকের চাপায় এক যুবক নিহত

আপডেট সময় : ০৩:৫৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১