সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

বরিশালে শিশুপুত্রকে হত্যার ঘটনায় গর্ভধারিনী মা গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১ ১২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শামীম আহমেদ ॥ বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বড়দুলালী গ্রামে বালতির পানিতে চুবিয়ে সাড়ে তিন মাস বয়সের শিশুপুত্রকে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলার আসামী শিশুর গর্ভধারীনি মা ছালেহা বেগম কলিকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

গ্রেফতার অভিযান পরিচালনাকারী গৌরনদী মডেল থানার এসআই কামাল হোসেন জানান, ঘটনার পর থেকে পলাতক ছিলো ছালেহা বেগম কলি। বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়দের সহায়তায় মাদারীপুর লেকের পার্শ্ববর্তী একটি মাদ্রাসার সামনে থেকে কলিকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাত বারোটার দিকে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বড়দুলালী গ্রামের গরুর ফার্মের ব্যবসায়ী সাগির হোসেন তালুকদারের স্ত্রী ছালেহা বেগম কলি তার সাড়ে তিন মাস বয়সী শিশুপুত্র জোবায়ের তালুকদারকে বালতির পানির মধ্যে চুবিয়ে ধরা অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা।

তাৎক্ষনিক স্বজনরা শিশুটিকে উদ্ধার করতে এগিয়ে আসলে পালিয়ে যায় ছালেহা। পরে স্বজনরা মৃত অবস্থায় শিশু জুবায়েরকে বালতির পানির মধ্য থেকে উদ্ধার করে। এ ঘটনায় নিহত শিশু জুবায়েরের পিতা বাদী হয়ে স্ত্রী ছালেহা বেগমের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে শিশুপুত্রকে হত্যার ঘটনায় গর্ভধারিনী মা গ্রেফতার

আপডেট সময় : ০৫:০৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১