সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

বানারীপাড়ায় সরকারি খাল ভরাট করে অবৈধ দখলের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১ ১১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়া উপজেলার কচুয়া গ্রামে সরকারি খাল ভরাট করে অবৈধ দখলের অভিযোগ পাওয়া গেছে। ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে জনগুরুত্বপূর্ণ খালটি রক্ষায় জনস্বার্থে ওই এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. জহিরুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহার কাছে লিখিত অভিযোগ করেছেন। জানা গেছে উপজেলার বাইশারী ইউনিয়নের কচুয়া গ্রামে ১নং খতিয়ান ভূক্ত খালে প্রতিদিন এলাকার এবং আশে পাশের শত শত নৌকা ও ট্রলারসহ বিভিন্ন নৌযান চলাচল করে। খালটি জনসাধারণের ব্যবহার,নৌযান চলাচল,এলাকার জলাবদ্ধতা নিরসন ও কৃষিকাজের জন্য খুবই গুরুত্ব বহন করে। সম্প্রতি ওই এলাকার লোকমান হোসেন ও মজিবুর শেখ বালু ও মাটি দিয়ে খালের একাংশ ভরাট করে সেখানে কসতঘর উত্তোলন করে জনস্বার্থের পরিপন্থী কার্য্যকলাপে লিপ্ত রয়েছে। একইভাবে আরো অনেকের বিরুদ্ধে খাল দখল করে বসতঘরসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করার অভিযোগ রয়েছে। স্থানীয় একটি ভূমিদস্যু চক্র খাল ভরাট করে ষ্ট্যাম্পের মাধ্যমে ভূমিহীন পরিবারের কাছে তা বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকার সচেতনমহল তাদের বাধা নিষেধ করা সত্বেও তারা খাল দখল অব্যাহত রেখেছে। এ ব্যপারে অভিযুক্ত লোকমান হোসেন ও মজিবুর শেখের দাবি তারাসহ অনেক পরিবার নদী ভাঙনের শিকার হয়ে ভূমিহীন হয়ে পড়ায় খাল ভরাট করে সেখানে বসবাস করছেন। এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা বলেন অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে এলাকাবাসী জনগুরুত্বপূর্ণ খালটি রক্ষার দাবি জানিয়েছেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় সরকারি খাল ভরাট করে অবৈধ দখলের অভিযোগ

আপডেট সময় : ০১:০২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১