সংবাদ শিরোনাম ::
পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের ৫১ সদস্যের কমিটি ঘোষণা

সিলেট – ম্যানচেস্টার রুটে পুণরায় ফ্লাইট চালু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৮:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১ ১৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেট-ম্যানচেস্টার রুটে পুণরায় ফ্লাইট চালু হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ২৫ ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে ফ্লাইট পরিচালতি হবে। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে ২০ মাস অস্থায়ী ভাবে বন্ধ ছিল। বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
জানানো হয়, ২৫ ডিসেম্বর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দও থেকে বিমানের ফ্লাইট বিজি ২০৭ স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় উড্ডয়ন করে সিলেট পৌঁছাবে বেলা ১ টা ১০ মিনিটে। এরপর সিলেট হয়ে ম্যানচেস্টারের উদ্দেশ্যে যাত্রা করবে বেলা ২ টা ১৫ মিনিটে এবং ম্যানচেস্টার পৌঁছাবে স্থানীয় সময় রাত ৮ টায়।
ফিরতি ফ্লাইট বিজি২০৮ ম্যানচেস্টার থেকে ২৬ ডিসেম্বর স্থানীয় সময় রাত ৮টায় ছেড়ে এসে সিলেট পৌঁছাবে পরদিন দুপুর ১২ টায় এবং সিলেট থেকে বেলা ১টায় যাত্রা করে ঢাকায় পৌঁছাবে ১টা ৪৫ মিনিটে। যাত্রীদের ভ্রমণকে অধিকতর আরামদায়ক করার জন্য বিমানের অত্যাধুনিক ড্রিমলাইনারের মাধ্যমে ম্যানচেস্টার ফ্লাইট পরিচালিত হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিমান বাংলাদেশ জানায়, আগামী ৩০ ডিসেম্বর থেকে আগামী বছরের ২৫ মার্চ পর্যন্ত এই রুটে সপ্তাহে ২টি করে ফ্লাইট পরিচালনা করা হবে। সপ্তাহে প্রতি বৃহস্পতিবার এবং রবিবার ফ্লাইট বিজি২০৭ ঢাকা থেকে দুপুর সাড়ে ১২ টায় যাত্রা করে সিলেট পৌঁছাবে ১টা ১০ মিনিটে। এরপর সিলেট থেকে বেলা ২টা ১৫ মিনিটে যাত্রা করে ম্যানচেস্টার পৌঁছাবে স্থানীয় সময় রাত ৮টায়। ম্যানচেস্টার থেকে ফিরতি ফ্লাইট বিজি২০৮ সপ্তাহে প্রতি শুক্রবার ও সোমবার স্থানীয় সময় বিকাল ৪ টা ৪৫ মিনিটে ছেড়ে এসে সিলেট পৌঁছাবে পরদিন সকাল ৮ টা ৪৫মিনিটে এবং সিলেট থেকে সকাল ৯ টা ৪৫ মিনিটে যাত্রা করে ঢাকায় পৌঁছাবে সকাল সাড়ে ১০ টায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেট – ম্যানচেস্টার রুটে পুণরায় ফ্লাইট চালু

আপডেট সময় : ০৯:২৮:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১