সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বরিশালে অটোরিকশা-মাহেন্দ্র থেকে মাসিক অর্ধকোটি টাকার চাঁদা আদায়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৯:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১ ১৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
কল্যাণ তহবিলের নামে বরিশালে সিএনজি চালিত অটোরিকশা ও মাহেন্দ্র থেকে প্রতি মাসে চাঁদা আদায় হচ্ছে প্রায় অর্ধ কোটি টাকা।
অভিযোগ আছে, এই টাকা শ্রমিকদের কল্যাণে নয়, ভাগাভাগি হয় প্রভাবশালীদের মধ্যে। নির্দিষ্ট সাংকেতিক চিহ্ন ছাড়া চলতে পারে না কোনো গাড়ি।

তবে চাঁদা আদায়কারীদের দাবি, জোর করে নয়, মালিক ও শ্রমিকের কল্যাণে গাড়ি প্রতি সামান্য টাকা তোলা হয়। এক সিএনজি অটোরিকশা চালক বলেন, কিসের সচেতনতা। এই স্টিকার কেনা লাগে আমাগো। ৫০০ টাকা করে নেয় স্টিকারের লইগা।

বরিশালে বিশেষ সাংকেতিক চিহ্নের স্টিকার ছাড়া সিএনজি, মাহেন্দ্র চলতে পারে না বলে দাবি চালক ও মালিকদের। ভুক্তভোগীরা বলছেন, থ্রি হুইলার মালিক সমিতি সাংকেতিক এই স্টিকারের চিহ্ন দিয়ে মেট্রোতে ৫০০ ও জেলায় ৮০০ টাকা আদায় করে। এছাড়া, শ্রমিক ইউনিয়ন প্রতিদিন ২০ টাকা করে চাঁদা নেয়।

বারবার যোগাযোগ করেও থ্রি হুইলার মালিক সমিতির আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে চাঁদা উত্তোলনকারীদের দাবি, শ্রমিকদের কল্যাণে এই টাকা তোলা হয়। আর চালকদের দাবি কোনো সুবিধাই পান না তারা।

ট্রাফিক বিভাগের অসাধু পুলিশ এর সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে। এদিকে ঘটনা তদন্তের হুঁশিয়ারি দিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

মহানগরীতে থ্রি হুইলার রেজিষ্ট্রেশনভুক্ত গাড়ির সংখ্যা ৩ হাজার ৪২টি, জেলায় ১ হাজার ৫১৩টি। এ হিসাবে মোট বৈধ ৪ হাজার ৫৫৫টি গাড়ি থেকে মাসে ২৮ লাখ ২২ হাজার ৫০০ টাকা চাঁদা ওঠার কথা। এর বাইরেও রয়েছে অবৈধ গাড়ির ছড়াছড়ি। সূত্র : সময় টিভি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে অটোরিকশা-মাহেন্দ্র থেকে মাসিক অর্ধকোটি টাকার চাঁদা আদায়

আপডেট সময় : ০৮:২৯:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১