সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

নারী শিক্ষকদের জন্য ‘হিজাব’ নিষিদ্ধ করল ঢাকার সেন্ট গ্রেগরি স্কুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১ ২৭০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

পুরান ঢাকার লক্ষ্মীবাজারের সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজে নারী শিক্ষকদের জন্য হিজাব নিষিদ্ধ করা হয়েছে। তাদের শ্রেণিকক্ষে এবং প্রতিষ্ঠানের বিভিন্ন অনুষ্ঠানে হিজাব না পরতে বলা হয়েছে।

গত ১৫ ডিসেম্বর নারী শিক্ষকদের এ নির্দেশনা দিয়ে নোটিশ জারি করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ব্রাদার প্রদীপ প্লাসিড গোমেজ। তার স্বাক্ষরিত সেই নোটিশ ফেসবুকে ছড়িয়ে পড়লে বিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী ও সাধারণ মানুষ প্রতিবাদ জানিয়েছেন।

তাছলিম আহমেদ নামে বিদ্যালয়টির এক সাবেক শিক্ষার্থী নোটিশটি শেয়ার করে লিখেছেন, ‘নোটিশটা সত্যি হলে দুর্ভাগ্যজনক – এমন গ্রেগরি হয়ত আমরা চাইনি।’

মোসাদ্দেক সম্রাট মাওলা নামে একজন লিখেছেন, ‘আমাদের পবিত্র স্কুল কোনো ধর্ম বিদ্বেষী মানুষের পৈত্রিক সম্পত্তি নয়, বরং এ স্কুল আমাদের প্রতিটি গ্রেগরিয়ানদের। তাই এ স্কুলের সুনাম রক্ষা করা আমাদের প্রতিটি গ্রেগোরিয়ানদের পবিত্র দায়িত্ব।’

রাফসান শুভ নামে একজন লিখেছেন, ‘মনে শুধু একটা প্রশ্ন জাগে? আমরা কি আদো মুসলিম বা মুসলিম দেশ? নাকি জন্মসূত্রে পিতামাতা মুসলিম ছিল বলে আমরা তাদের দেখে মুসলিম হয়েছি? ভাবতেও লজ্জা লাগে আমরা নাকি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের বাসিন্দা এবং আমাদের দেশের ৯০ ভাগ মানুষ মুসলিম। নামে মুসলিম হয়ে লাভ কি যদি মুসলিম নারীদের হিজাব নিষিদ্ধ করা হয়?’

ফারিহা ইসলাম মিতু নামে একজন লিখেছেন, ‘নারী শিক্ষকদের হিজাব নিষিদ্ধ করা হয়েছে ঢাকার লক্ষ্মীবাজারের সেন্ট গ্রেগরিজ বয়েজ হাই স্কুল অ্যান্ড কলেজে! (দুঃখজনক)’।

এ বিষয়ে জানতে অধ্যক্ষ ব্রাদার প্রদীপ প্লাসিড গোমেজের মুঠোফোনে একাধিকবার কল ও ক্ষুদে বার্তা পাঠিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।

সূত্র : ঢাকা পোষ্ট

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নারী শিক্ষকদের জন্য ‘হিজাব’ নিষিদ্ধ করল ঢাকার সেন্ট গ্রেগরি স্কুল

আপডেট সময় : ০৯:১৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১