সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

অগ্রিম ৮০ হাজার টাকা নিয়েও মাহফিলে এলেন না জিহাদী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৭:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১ ১১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
অগ্রিম ৮০ হাজার টাকা নিয়েও মাহফিলে এলেন না জিহাদী ইসলামি বক্তা ইলিয়াসুর রহমান জিহাদীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে অগ্রিম টাকা নিয়েও বক্তা ওয়াজ মাহফিলে আসেননি বলে অভিযোগ পাওয়া গেছে। ইসলামি বক্তা ইলিয়াসুর রহমান জিহাদীর বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। এ ঘটনায় অগ্রিম দেওয়া টাকা ফেরত ও বক্তাকে বয়কটের আহ্বান জানিয়ে শাস্তি দাবি করেছেন এলাকাবাসী।

শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জের আমতলীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ ডিসেম্বর) শিবগঞ্জের আমতলী এলাকায় মহেশপুর জামে মসজিদের উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে প্রধান আলোচক হিসেবে আলোচনা রাখার কথা ছিল ইসলামি বক্তা ইলিয়াসুর রহমান জিহাদীর। আসার কথা বলে অগ্রিম টাকাও নিয়েছেন তিনি। তবে অসুস্থতার কারণ দেখিয়ে মাহফিলে আসতে অস্বীকৃতি জানান। তবে একই সময়ে ওই বক্তা অন্য জায়গায় একটি মাহফিল করেছেন বলে নিশ্চিত হয় এলাকাবাসী।

এ বিষয়ে মাহফিল কমিটির সাধারণ সম্পাদক দবিরুল ইসলাম বলেন, ‘আমরা সবাই মিলে ইলিয়াসুর রহমান জিহাদীর সঙ্গে কয়েক দফায় যোগাযোগ করি। মাহফিলে আসার জন্য দুইবারে আমরা তাকে ৮০ হাজার টাকা দেই। কিন্তু তিনি মাহফিলে আসেননি। আমরা খবর পেয়েছি তিনি বেশি অংকের টাকা পেয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুরে মাহফিল করেছেন। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

স্থানীয় আহসান হাবীব বলেন, ‘আমরা এলাকার যুবসমাজ ১৫ থেকে ২০ দিন থেকে অক্লান্ত পরিশ্রম করে মাহফিলের আয়োজন করি। আমরা অনেক আনন্দিত ছিলাম। আমাদের সবার বাসায় বিভিন্ন জায়গা থেকে অতিথিরা এসে জড়ো হয়েছিলেন। কিন্তু ৮০ হাজার টাকা নিয়েও তিনি মাহফিলে না এসে আমাদের সঙ্গে প্রতারণা করেছেন। আমরা টাকা ফেরত চাই এবং সারাদেশে বয়কট করা হোক ইলিয়াসুর রহমান জিহাদীকে।’

মাহফিলের স্বেচ্ছাসেবক মনারুল ইসলাম বলেন, ‘তিনি আমাদের কাছে ৮০ হাজার টাকা নিয়েছেন। কিন্তু মাহফিলে আসেননি। আমাদের সঙ্গে উনি বাটপারি ও প্রতারণা করেছেন। তিনি বলেছেন অসুস্থ কিন্তু একইদিনে আরেক জায়গায় মাহফিল করেছেন বলে আমরা নিশ্চিত হয়েছি।’

মাহফিল কমিটির সার্বিক তত্ত্বাবধায়ক রবিউল ইসলাম বলেন, ‘ইলিয়াসুর রহমান জিহাদী ১৩ তারিখে ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাহফিল করেন। সেসময় আমরা তার সঙ্গে কথা বলি। তিনি আমাদের কথা দেন এবং ওই মাহফিল মঞ্চেই আমাদের মাহফিলে আসার জন্য মানুষকে দাওয়াত করেন। কিন্তু তিনি আসেননি, যার সব প্রমাণ আমাদের হাতে আছে। তিনি টাকা নিয়েও আমাদের মাহফিলে আসেননি। আমরা আমাদের টাকা ফেরত চাই এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

এ বিষয়ে জানতে রোববার (১৯ ডিসেম্বর) ইলিয়াসুর রহমান জিহাদীর সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অগ্রিম ৮০ হাজার টাকা নিয়েও মাহফিলে এলেন না জিহাদী

আপডেট সময় : ০৯:২৭:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১